News Flash

  • Home
  • Uncategorized
  • বিএসএফের হাতে আক্রান্ত যুবক
Image

বিএসএফের হাতে আক্রান্ত যুবক

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৬ নভেম্বর ৷৷ ফের বিএসএফ-এর হাতে আক্রান্ত যুবক৷ আক্রান্ত যুবকের শুক্রবার জিবি হাসপাতালে মৃত্যু হয়৷ নিহত যুবকের নাম মনির মিঞা৷ বয়স ১৯৷ বাবা মানিক মিঞা৷ ঘটনা গত পাঁচদিন আগে মধুপুর থানাধীন কামথানা সীমান্ত এলাকায়৷


জানা গেছে, সে তার এক আত্মীয় বাড়ি থেকে বাড়ি ফেরার পথে বিএসএফ তার পথ আটকায়৷ এবং তাকে পাচারকারী সন্দেহে এক বিএসএফ জওয়ান তাকে মারতে শুরু করে৷ উপস্থিত অন্য জওয়ানরাও তাকে মারতে সাহায্য করেচে৷ রক্তাক্ত অবস্থায় মনির মাটিতে লুটিয়ে পড়ে৷

প্রথমে তাকে নেওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে৷ সেখান থেকে তাকে রেফার করা হয় আগরতলার জিবি হাসপাতালে৷ পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে শুক্রবার সে মৃত্যুর কাছে হার মানে৷ এই খবর পেয়ে শনিবার দুপুরে তার বালিতে ছুটে যান স্থানীয় সিপিএমের এমএলএ নারায়ণ চৌধুরী৷ এই যুবক চেন্নাই একটি বেসরকারি সংস্থায় কর্মরত৷ সে গত কিছুদিন আগে ছুটি নিয়ে বাড়িতে এসেছে৷ শনিবার তার দেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়৷ ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top