News Flash

  • Home
  • Uncategorized
  • জেল হেফাজতে বাদল চৌধুরী, সুনীল ভৌমিক এবং যশপাল সিংহের আগাম জামিনের আবেদন খারিজ
Image

জেল হেফাজতে বাদল চৌধুরী, সুনীল ভৌমিক এবং যশপাল সিংহের আগাম জামিনের আবেদন খারিজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর৷৷ সর্ববৃহৎ কেলেঙ্কারি পূর্ত ঘোটালায় প্রাক্তন পূর্ত মন্ত্রী বাদল চৌধুরীকে ২৭ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে দায়রা আদালত৷ এদিকে, ওই ঘোটালায় অন্যতম অভিযুক্ত প্রাক্তন পূর্ত কর্তা সুনীল ভৌমিক এবং পূর্ত দপ্তরের প্রাক্তন প্রধান সচিব তথা প্রাক্তন মুখ্য সচিব যশপাল সিংহের আগাম জামিনের আবেদন ত্রিপুরা হাইকোর্ট খারিজ করে দিয়েছে৷


প্রসঙ্গত, পূর্ত ঘোটালায় প্রধান অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী তথা বিধানসভায় বিরোধী সিপিআইএম-এর উপনেতা বাদল চৌধুরীকে গত ১১ নভেম্বর আদালতে তোলা হলে তাঁকে ৪ দিনের পুলিশ রিমান্ড এবং ২২ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল দায়রা আদালতের বিচারক৷ তবে পুলিশ রিমান্ডকালীন জিজ্ঞাসাবাদের জন্য কিছু শর্ত বেঁধে দিয়েছিল আদালত৷ ওই শর্ত পূরণ করা সম্ভব না হলে তাঁকে কেন্দ্রীয় সংশোধনাগারেই আলাদা ঘরে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছিল পুলিশকে৷ এদিকে, অপর অভিযুক্ত প্রাক্তন পূর্তকর্তা সুনীল ভৌমিককেও আদালত ২২ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছিল দায়রা আদালত৷


ওইদিন আদালত শর্তাধীন বাদল চৌধুরীকে চারদিনের পুলিশ রিমান্ড এবং রিমান্ড শেষে ২২ নভেম্বর পর্যন্ত জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল৷ আদালতের রায়ে বলা হয়েছিল, বাদল চৌধুরীর স্বাস্থ্যের অবস্থা মাথায় রেখে তাঁকে কোনও লকআপে রেখে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারবে না৷ পুলিশ রিমান্ডে থাকাকালীন তাঁকে অন্য কোনও স্থান কিংবা নির্দিষ্ট একটি ঘর যেখানে আলো-বাতাসের পর্যাপ্ত মজুত রয়েছে এবং তাকে বিছানা ও পর্যাপ্ত পানীয় জল ও খাবারের সুবিধা বন্দোবস্ত করতে হবে৷ পাশাপাশি, তাঁকে যেখানে রাখা হবে তার কাছাকাছি স্থানে শৌচালয় থাকতে হবে৷ যাতে তাঁকে শৌচালয়ে যাওয়ার জন্য বেশি হাঁটতে না হয়৷ আদালত আরও নির্দেশ দিয়েছে পুলিশ রিমান্ড ও জেল হাজতে থাকাকালীন বাদল চৌধুরীকে প্রতিদিন চিকিৎসককে দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করাতে হবে৷ এছাড়া তাঁকে সুস্থ রাখার সমস্ত ব্যবস্থা করার জন্যও আদালত নির্দেশ দিয়েছে৷


আদালতের নির্দেশ অনুযায়ী সমস্ত শর্ত পূরণ করেছে পুলিশ৷ ফলে, বাদল চৌধুরীকে পুলিশ হেপাজতে নিয়েছিল পুলিশ৷ তাঁকে, নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় দ্বিতলে একটি আলাদা ঘরে রেখে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ৷ চার দিনের পুলিশ রিমান্ড শেষে আজ বাদল চৌধুরীকে পুনরায় আদালতে সোপর্দ করে পুলিশ৷ আদালতে তাঁর আরও সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন জানানো হয়েছিল৷ কিন্তু, আদালত ওই আবেদন মঞ্জুর করেনি৷ আদালত বাদল চৌধুরীকে ২৭ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে৷ এ-বিষয়ে সরকারি কৌশলী বলেন, আদালত বাদল চৌধুরীকে জেল হেফাজতে পাঠালেও প্রতিদিন জেলে গিয়ে পুলিশকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে৷ তিনি জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে বাদল চৌধুরী সহযোগিতা করছেন না৷ তাই, পুলিশ আদালতে তাঁর রিমান্ডের আবেদন জানিয়েছিল৷


সরকারি আইনজীবী এদিন আরো জানান, পূর্ত ঘোটালায় অন্যতম অভিযুক্ত সুনীল ভৌমিক এবং যশপাল সিংহের আগাম জামিনের আবেদন ত্রিপুরা হাইকোর্ট খারিজ করে দিয়েছে৷ তিনি জানান, এই মুহূর্তে পুলিশের একটি দল দিল্লিতে অবস্থান করছেন৷ যশপাল সিংকে গ্রেপ্তারের চেষ্টা চলছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top