News Flash

  • Home
  • Uncategorized
  • হায়দরাবাদে দু’টি ট্রেনের মুখোমুখি সঙ্ঘর্ষ : আহত কমপক্ষে ১২ জন যাত্রী, দুঃখপ্রকাশ রেলমন্ত্রীর
Image

হায়দরাবাদে দু’টি ট্রেনের মুখোমুখি সঙ্ঘর্ষ : আহত কমপক্ষে ১২ জন যাত্রী, দুঃখপ্রকাশ রেলমন্ত্রীর

হায়দরাবাদ, ১১ নভেম্বর (হি.স.): তেলেঙ্গানার হায়দরাবাদে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল দু’টি ট্রেন| সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ কাচেগুড়া রেল স্টেশনে মুখোমুখি সঙ্ঘর্ষ হয় দু’টি ট্রেনের| ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই| তবে, কমপক্ষে ১২ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন| আহত যাত্রীদের উদ্ধার করে ওসমানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে| রেল সূত্রের খবর, সোমবার সকালে কাচেগুড়া রেল স্টেশনে মুখোমুখি সঙ্ঘর্ষ হয় লিঙ্গমপল্লি-ফালাকনুমা মাল্টি-মডেল ট্রান্সপোর্ট সিস্টেম (এমএমটিএস) ট্রেন এবং কুর্নুল সিটি-সেকেন্দ্রাবাদ হান্ড্রি ইন্টারসিটি এক্সপ্রেস (১৭০২৮) ট্রেনের| জোরালো সঙ্ঘর্ষের জেরে লিঙ্গমপল্লি-ফালাকনুমা ট্রেনের তিনটি বগি এবং কুর্নুল সিটি-সেকেন্দ্রাবাদ হান্ড্রি এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়|

ক্ষতিগ্রস্ত হয় এমএমটিএস সার্ভিসের ছ’টি বগি এবং হান্ড্রি এক্সপ্রেসের তিনটি কামরা| দুর্ঘটনার পরই উদ্ধারকাজে হাত লাগান সাধারণ যাত্রী এবং রেল কর্মীরা| দুর্ঘনাস্থলে পৌঁছন রেলের উচ্ছপদস্থ আধিকারিকরা| রেল সূত্রের খবর, দু’টি ট্রেনের মুখোমুখি সঙ্ঘর্ষে ১২ জন আহত হয়েছেন| সঙ্ঘর্ষের পরই কেবিনে আটকে পড়েন এমএমটিএস ট্রেনের পাইলট (চালক)| গুরুতর জখম হন তিনি, কেবিনের ভিতরেই অক্সিজেন সরবারহ করা হয় এবং গ্যাস কাটার দিয়ে কেবিন কেটে চালককে উদ্ধার করা হয়| সাউথ সেন্ট্রাল রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘দু’টি ট্রেনের মুখোমুখি সঙ্ঘর্ষে ১২ জন আহত হয়েছেন| ১২ জন যাত্রীকে উদ্ধার করে ওসমানিয়া হাসপাতালে ভর্তি করা হয়, তাঁদের মধ্যে দু’জনকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়| ক্ষতিগ্রস্ত হয়েছে এমএমটিএস ট্রেনের ছ’টি বগি এবং হান্ড্রি এক্সপ্রেসের তিনটি কামরা| এই রেল দুর্ঘটনায় উচ্চ-পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে|’

প্রাথমিকভাবে জানা গিয়েছে, সোমবার সকালে কাচেগুড়া রেল স্টেশনে প্রথম থেকেই দাঁড়িয়েছিল কুর্নুল সিটি-সেকেন্দ্রাবাদ হান্ড্রি এক্সপ্রেস ট্রেন| সামনে থেকে ওই রেললাইনেই চলে আসে লিঙ্গমপল্লি-ফালাকনুমা ট্রেন| ফলে দু’টি ট্রেনের মধ্যে মুখোমুখি সঙ্ঘর্ষ হয়| হায়দরাবাদে দু’টি ট্রেনের সঙ্ঘর্ষের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল| টুইট করে রেলমন্ত্রী জানিয়েছেন, ‘হায়দরাবাদে বেদনাদায়ক ট্রেন দুর্ঘটনার খবর পেলাম| সহায়তা এবং পর্যবেক্ষণের জন্য কর্তৃপক্ষকে তত্ক্ষণাত্ নির্দেশ দেওয়া হয়েছে| আহতদের চিকিত্সার ব্যবস্থা করেছে রেল|’

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top