News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যেও দিনভর ঝিরঝির বৃষ্টি, ছন্দপতন জনজীবনে ব্যাপক ক্ষতি রবি ফসলের
Image

রাজ্যেও দিনভর ঝিরঝির বৃষ্টি, ছন্দপতন জনজীবনে ব্যাপক ক্ষতি রবি ফসলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর৷৷ ঘূর্নিঝড় বুলবুল প্রবল বেগে আছড়ে পড়েছে বাংলার উপকূলে৷ শনিবার থেকেই ত্রিপুরা রাজ্যেও দুর্যোগের ঘনঘটা৷ মুখ ভার করে আছে আকাশ৷ রবিবার সকাল থেকে ঝিরঝির বৃষ্টিতে জনজীবন নাকাল হয়ে পড়েছে৷ সাইক্লোন বুলবুলের প্রভাবে রজ্যেও হালকা মাঝারী বৃষ্টিপাত শুরু হয়েছে৷ শনিবার থেকেই আকাশের মুখ ভার হয়ে রয়েছে৷ রবিবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত৷


বৃষ্টির ফলে জীবন যাত্রা রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে৷ ছাতি ছাড়া ঘর থেকে বের হওয়ার কোন উপায় নেই৷ বিভিন্নস্থানে সরকারী ও বেসরকারী অনুষ্ঠানেও বুলবুলের প্রভাব পড়েছে৷ প্রাকৃতিক দুর্যোগের ফলে সমস্যায় পড়েছেন সব অংশের মানুষ৷ রাস্তাঘাটে যানবাহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম৷ ঘর ছেড়ে নেহাতেই গুরুত্বপূর্ণ কোন কাজ না থাকলে কেউ বের হচ্ছেন না৷ রবিবার সরকারী ছুটির দিন হওয়ার দিনটি অনেকটাই নীরবতার মধ্য দিয়ে কাটছে৷

প্রত্যেকেই বাড়িঘরে পরিবারের লোকজনদের সঙ্গে ছুটির আমেজে দিনটি কাটাচ্ছেন৷ বুলবুল খানিকটা আঘাত এনেছে প্রতিবেশি রাষ্ট্র বাংলাদেশেও৷ তবে, এখনও পর্যন্ত বড় ধরনের কোন অঘটনের খবর নেই৷ বুলবুল দুর্বল হয়ে গেছে বলে জানা গেছে৷ ফলে হালকা মাঝারী বৃষ্টি পাত ছাড়া বড় ধরনের বিপর্যয়ের আর তেমন কোন সম্ভাবনা নেই৷ সাইক্লোন বুলবুলের আঘাতে পশ্চিমবঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে৷ উত্তরপূর্বাঞ্চলের রাজ্য গুলিতে তেমন বড় ধরনের কোন আঘাত হানতে পারেনি বুলবুল৷
সমুদ্রে সৃষ্ট ঝড় বুলবুল ত্রিপুরায় সরাসরি আঘাত না হানলেও ঠিকই প্রভাব ফেলছে আবহাওয়ায়৷ এর জেরে ঝিরিঝিরি বৃষ্টিপাত হচ্ছে রাত থেকেই, বিঘ্নিত হচ্ছে অভ্যন্তরীন ফ্লাইটগুলো৷ শনিবার সন্ধ্যা থেকে বুলবুলের জেরে কয়েক দফায় রাজধানী আগরতলাসহ রাজ্য জুড়ে বৃষ্টিপাত শুরু হয়৷ রোববারও এই ধারা অব্যাহত রয়েছে৷ আহবাওয়া অধিদপ্তরের তথ্যপাত শুরু হয়৷ রোববারও এই ধারা অব্যাহত রয়েছে৷ আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রোববার দিনভর রাজ্যজুড়ে বৃষ্টি হবে৷


সোমবার বৃষ্টিপাত কিছুটা কমলেও আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে৷ আগামী শুক্রবার পর্যন্ত আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে৷ এছাড়া, বুলবুলের জেরে শহরের তাপমাত্রা অনেকটাই নিচে নেমে এসেছে৷ রোববার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াম৷ অসময়ে এই বৃষ্টিপাতের কারণে জনসাধারণের স্বাভাবিক চলাফেরা বাধাগ্রস্ত হচ্ছে৷ এদিকে, আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে জানানো হয়েছে, বুলবুলের কারণে ভারতের দক্ষিণের রাজ্যগুলোর সঙ্গে ত্রিপুরার আকাশপথে যোগাযোগ ব্যাপক বিঘ্নিত হচ্ছে৷ অনেক ফ্লাইট বিলম্বিত হচ্ছে, কিছু কিছু বাতিলও করা হয়েছে এতে বিপাকে পড়েছেন এসব ফ্লাইটের যাত্রীরা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top