News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষকের বেপরোয়া বেত্রাঘাতে চতুর্থ শ্রেণীর দুই ছাত্রী গুরুতর
Image

শিক্ষকের বেপরোয়া বেত্রাঘাতে চতুর্থ শ্রেণীর দুই ছাত্রী গুরুতর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷ ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ের প্রতি আকৃষ্ট করতে নতুন নতুন প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার৷ প্রত্যেকটা ছেলে মেয়েকে বিদ্যালয়ের আঙ্গিনায় নিয়ে এসে গুণগত শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য রাজ্য সরকার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে৷ কিন্তু একাংশ শিক্ষক-শিক্ষিকার আচরণে ছাত্র-ছাত্রীরা ক্রমশ বিদ্যালয় থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে৷ যার জলন্ত উদাহরণ মঙ্গলবার সকালে রাজধানীর প্রগতি বিদ্যাভবনের প্রাত বিভাগে ঘটে যাওয়া ন্যাক্কার জনক ঘটনা৷


এইদিন বিদ্যালয়ের প্রাত বিভাগের গুণধর শিক্ষক রথিন্দ্র চৌধুরীর বেধড়ক প্রহারে দুই ছাত্রীকে হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে হয়৷ অনেকদিন আগে থেকে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের উপর মারধর করা নিষিদ্ধ হয়ে যায়৷ চতুর্থ শ্রেণীর ছাত্রী, স্বাভাবিক ভবেই তারা শিশু৷ শিশু শিশু সুলভ আচরণ করবে এটাই স্বাভাবিক৷ এইদিন বিদ্যালয়ের প্রাত বিভাগের চতুর্থ শ্রেণীর ছাত্রীরা শ্রেণী কক্ষের অভ্যন্তরে নিজেদের মধ্যে খেলাধুলায় ব্যস্ত৷ খেলার ছলে তারা শ্রেণীকক্ষের মধ্যে জল ফেলে দেয়৷


আর তার জন্য শিক্ষক রথিন্দ্র চৌধুরী খেপে লাল হয়ে যান৷ উন্মত্ত হয়ে একটি লাঠি দিয়ে এই ছোট ছোট ছাত্রীদের বেধড়ক ভাবে মারধর করেন৷ বিশেষ করে চার ছাত্রীকে বেধড়ক ভাবে মারধর করা হয়৷ তার মধ্যে দুই ছাত্রির শরীরে দাগ পড়ে যায়৷ গুরুতর ভাবে আহত ছাত্রীরা বিদ্যালয় ছুটির পর বাড়িতে ফিরে যায়৷ তখন শরীরে দাগ পড়ে যাওয়া দুই ছাত্রী বাড়িতে গিয়ে কান্না করছি৷ অভিভাবকরা এই দৃশ্য দেখতে পেয়ে তাদেরকে জিজ্ঞাসা করে কি হয়েছে৷ তখন তারা কান্না করতে করতে মা-বাবকে ঘটনার কথা খুলে বলে৷ তখন অভিভাবকরা প্রথমে নিজেদের মেয়েকে চিকিৎসার জন্য নিয়ে যায় হাসপাতালে৷

হাসপাতালে চিকিৎসার পর অভিভাবকরা রামনগর ফাঁড়ি থানায় গিয়ে ঘটনার বিবরণ জানিয়ে গুণধর শিক্ষক রথিন্দ্র চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ জানায়৷ এমনটা জানান আহত ছাত্রীদের অভিভাবক৷
পাশাপাশি তারা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণের দাবি জানান৷এইদিকে থানায় অভিযোগ জানানোর পর বিদ্যালয়ে ছুটে আসে পুলিশ৷ ততক্ষণে বিদ্যালয়ের দুপুরের বিভাগের প্রধান শিক্ষকও বিদ্যালয়ে এসে উপস্থিত হন৷ পুলিশ কর্মীরা ঘটনার বিষয়ে প্রধান শিক্ষককে অবগত করেন৷ তখন প্রধান শিক্ষক প্রাত বিভাগের গুণধর শিক্ষক রথিন্দ্র চৌধুরীকে বাড়ি থেকে ডেকে আনেন৷ এবং ঘটনার বিষয়ে জানতে চান৷ অভিযুক্ত শিক্ষকও ছাত্রীদের মারধরের কথা প্রধান শিক্ষকের নিকট স্বীকার করেন৷


তিনি জানান প্রাথমিক ভাবে আহত ছাত্রীদের চিকিৎসার ব্যয় ভার বহন করবে বিদ্যালয়৷ পরে কথা বলা হবে আহত ছাত্রীদের অভিভাবক ও অভিযুক্ত শিক্ষকের সাথে৷ তবে এখনই তিনি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের রাস্তায় যেতে নারাজ৷ তিনি জানান প্রাথমিক পরিস্থিতি নিয়ন্ত্রনের পর অভিযুক্ত শিক্ষককে শোকজ করা হবে৷বিদ্যালয়ে ছাত্রীদের বেধড়ক ভাবে মারধরের ঘটনা প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় উঠেছে৷ দাবি উঠেছে অভিযুক্ত গুণধর শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top