News Flash

  • Home
  • Uncategorized
  • মুজফফরপুরে ট্রাক ও অটোর মুখোমুখি সঙ্ঘর্ষ, তিনটি শিশু-সহ মৃত্যু ৫ জনের
Image

মুজফফরপুরে ট্রাক ও অটোর মুখোমুখি সঙ্ঘর্ষ, তিনটি শিশু-সহ মৃত্যু ৫ জনের

মুজফফরপুর (বিহার), ৫ নভেম্বর (হি.স.): বিহারের মুজফফরপুরে যাত্রীবোঝাই অটো এবং ট্রাকের মুখোমুখি সঙ্ঘর্ষে প্রাণ হারালেন তিনটি শিশু-সহ মোট ৫ জন| মৃতরা সকলেই একই পরিবারের সদস্য| সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে মুজফফরপুর জেলার আহিয়াপুর থানার অন্তর্গত দাদর পেট্রোল পাম্পের সন্নিকটে| পকেটে থাকা আধার কার্ড দেখে মৃতদের শনাক্ত করা সম্ভব হয়েছে| দুর্ঘটনায় নিহতদের নাম হল-ধরমবীর পাসোয়ান এবং তাঁর ১৬ বছরের ছেলে বিরজু ওরফে সুরজ| বাকি ৩ জনের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| গুরুতর আহত হয়েছেন সোমী এবং ধরমবীরের মেয়ে ৫ বছর বয়সি পুতুল| পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনার পরই সুযোগ বুঝে পালিয়ে যায় ঘাতক ট্রাকের চালক| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

মুজফফরপুরের জেলা শাসক অলোক রঞ্জন ঘোষ জানিয়েছেন, হায়দরাবাদে গাড়ি ধোয়ার কাজ করতেন ধরমবীর| পরিবারের সদস্যদের সঙ্গে হায়দরাবাদেই থাকতেন তিনি| সোমবার পাটনায় ট্রেন থেকে নামার পর, বাসে চেপে বৈরিয়া এসেছিলেন ধরমবীর ও তাঁর পরিবারের সদস্যরা| সেখান থেকে অটোয় চেপে গ্রামের বাড়িতে ফিরছিলেন| সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ আহিয়াপুর থানার অন্তর্গত দাদর পেট্রোল পাম্পের সন্নিকটে অটো ও ট্রাকের মুখোমুখি সঙ্ঘর্ষ হয়| জোরালো সঙ্ঘর্ষের জেরে অটোটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের| গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে এসকেএমসিএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে| পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনার পর থেকেই পলাতক ঘাতক ট্রাকের চালক| মুজফফরপুরের জেলা শাসক অলোক রঞ্জন ঘোষ আরও জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে| পাশাপাশি কী কারণে দুর্ঘটনা ঘটল, তাও তদন্ত করে দেখা হবে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top