News Flash

  • Home
  • Uncategorized
  • ডম্বুর জলাশয়কে অন্যতম পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে : মন্ত্রী
Image

ডম্বুর জলাশয়কে অন্যতম পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে : মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর৷৷ পর্যটন কেন্দ্রগুলিকে নতুনভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার ৷ তাই পর্যটনের বিকাশের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন করার লক্ষ্যে একগুচ্ছ পরিকল্পনা নিয়ে কাজ করছে রাজ্য পর্যটন দফতর ৷ এতে আগামী দিনে নারকেলকুঞ্জে আগত পর্যটকরা রাত্রি যাপন করতে পারবেন ৷ গোমতি জেলা পর্যটন কেন্দ্র নারকেলকুঞ্জে অনুষ্ঠিত এক মতবিনিময় ও পর্যালোচনাসভায় এ-কথাগুলি বলেন পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহরায় ৷


কর্মসূচির শুরুতে তিনি বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে নারকেলকুঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম ঘুরে দেখেন এবং যেখানে যেখানে ঘাটতি রয়েছে সেগুলি ঠিক করে নিতে বলেন ৷ এর পর বিভিন্ন দফতরের আধিকারিকদের ও নৌ-চালকদের নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন ৷ সেখানে তিনি কৃষি তত্ত্বাবধায়ককে নারকেলকুঞ্জের সৌন্দর্যের জন্য আরও বেশি করে নারকেলের চারা লাগানোর নির্দেশ দেন ৷ সভায় পর্যটন কেন্দ্রটির রক্ষণাবেক্ষণের সুবিধার্থে বাউন্ডারি ওয়াল নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷


পর্যটনমন্ত্রী জানান, নৌকার সংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যে সরকার নৌকা ক্রয়ে আগ্রহীদের ঋণের ব্যবস্থা করবে ৷ এছাড়া নারকেলকুঞ্জে পানীয়জল, পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশ, বিদ্যুৎ, টয়লেট ইত্যাদির ব্যবস্থা করার ক্ষেত্রে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেন তিনি ৷ পর্যটনমন্ত্রীর কথায়, জনজাতিদের সুস্বাদু খাবার ও কুটিরশিল্পের সামগ্রীর দোকান দিতে ইচ্ছুক ব্যক্তিদের দফতর ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা করে দেবে ৷ পর্যটন কেন্দ্রটিতে রাতে যাতে আলোর ব্যবস্থা থাকে তার জন্য সোলার লাইটের ব্যবস্থাও করা হবে ৷ এছাড়া বাউন্ডারি ওয়াল নির্মাণকাজ শেষ হয়ে গেলে নারকেলকুঞ্জে বিভিন্ন প্রজাতির ফুলের বাগান করার জন্যও তিনি সংশ্লিষ্ট আধিকারিককে উদ্যোগ নিতে বলেন ৷


তিনি বলেন, ডম্বুর জলাশয়কে ত্রিপুরার অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং এখানকার জনজাতিদের অর্থনৈতিক উন্নয়নের জন্য যতনবাড়ি থেকে রাইস্যাবাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার ৷ তিনি ট্যুরিজ গাইডের জন্য এলাকার বেকার যুবক-যুবতীদের নাম প্রস্তাব করার জন্য সোসাইটির কাছে আবেদন রাখেন ৷ তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে পর্যটন দফতর ৷ তিনি বলেন, পর্যটকদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে আগামী কিছুদিনের মধ্যে কয়েকটি ওয়াটার সুকটারও আনা হবে ৷ কোনও পর্যটক যেন ডম্বুর জলাশয়ে বেড়াতে এসে তিক্ত অভিজ্ঞতা নিয়ে না যান, সেদিকে নজর রাখতে তিনি আবেদন রাখেন ৷


এছাড়া মন্দিরঘাট থেকে নারকেলকুঞ্জ ও গণ্ডাছড়া থেকে নারিকেলকুঞ্জ নৌকা ভাড়ার নির্দিষ্ট তালিকা তৈরি করার জন্য তিনি করবুক ও গণ্ডাছড়ার দুই মহকুমাশাসককে নির্দেশ দেন৷ নারকেলকুঞ্জে মোবাইল নেটওয়ার্কের সমস্যা সমাধানের জন্য পর্যটন দফতরের আধিকারিকদের উদ্যোগ গ্রহণ করতে নির্দেশ দেন তিনি ৷ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বুর্বামোহন ত্রিপুরা, বিধায়ক রঞ্জিত দাস, এমডিসি প্রতিরাম ত্রিপুরা, করবুক ও গণ্ডাছড়ার মহকুমাশাসকগণ, করবুক ও রইস্যাবাড়ি ব্লকের বিডিওগণ, পর্যটন দফতরের উপধিকর্তা আশিস দত্ত, সহ-অধিকর্তা মৃণাল দাস, পূর্ত, কৃষি, গ্রামোন্নয়ন, অমরপুরের মহকুমা পুলিশ আধিকারিক-সহ নারকেলকুঞ্জ সোসাইটির সদস্যগণ ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top