News Flash

  • Home
  • Uncategorized
  • কল্যাণপুরে টিভি ম্যাকানিক্সের মৃতদেহ উদ্ধার
Image

কল্যাণপুরে টিভি ম্যাকানিক্সের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ৪ নভেম্বর৷৷ কল্যাণপুর থানার অন্তর্গত দ্বারিকাপুর এলাকার বাসিন্দা জ্যোতিন্ময় গোস্বামী৷ বয়স আনুমানিক ৪৫ বছর৷ এলাকায় সে একজন টেলিভিশন মেকানিক্স হিসাবে পরিচিত৷ তবে দিনের বেশিরভাগ সময় সে মদমত্ত অবস্থায় থাকতো৷ প্রায়ই কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেড় হয়ে রাতে ফিরত না৷


প্রতিদিনের ন্যায় রবিবার সকালে কাজের উদ্দেশ্যে সে বাড়ি থেকে বেড় হয়৷ রাতে আর বাড়ি ফিরে আসেনি৷ এরই মধ্যে সোমবার সকালে কল্যাণপুর থানার অন্তর্গত মুণ্ডাবাস্তি সংলগ্ণ নদীর পাশে একটি মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা৷ সাথে সাথে খবর দেওয়া হয় পুলিশকে৷ কল্যাণপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে৷ এরই মধ্যে জ্যোতিন্ময় গোস্বামীর বড় ভাই চিন্ময় গোস্বামী সহ পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে৷


চিন্ময় গোস্বামী মৃতদেহ শনাক্ত করেন৷ তিনি জানান মৃতদেহটি ওনার ছোট ভাইয়ের৷ তিনি আরও জানান জ্যোতিন্ময় গোস্বামী প্রায়ই মদমত্ত অবস্থায় থাকতো৷ আর এই অতিরিক্ত মদ্যপানের ফলে হয়তো মৃত্যু হয়েছে তাঁর৷এইদিকে কল্যাণপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়৷


কল্যাণপুর থানার এক এসআই জানান প্রাথমিক ভাবে মনে হচ্ছে অতিরিক্ত মদ্যপানের ফলে জ্যোতিন্ময় গোস্বামীর মৃত্যু হয়েছে৷সাত সকালে মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে কল্যাণপুরের মুণ্ডাবাস্তি সংলগ্ণ এলাকায়৷ প্রশ্ণ উঠছে জ্যোতিন্ময় গোস্বামীর মৃত্যু আদৌ অতিরিক্ত মদ্যপানের ফলে হয়েছে, নাকি তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে৷ যদিও পুলিশের সঠিক তদন্তে তা বেরিয়ে আসবে৷ আপাতত পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে ঘটনার তদন্তে নেমেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top