News Flash

  • Home
  • Uncategorized
  • নাগরিকদের শহর সুন্দর রাখার দায়িত্ব নিতে বললেন প্রতীমা
Image

নাগরিকদের শহর সুন্দর রাখার দায়িত্ব নিতে বললেন প্রতীমা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ শহরটা আমাদের৷ একে সুন্দর রাখার দায়িত্বও আমাদের৷ শহরবাসীর জন্য বিশুদ্ধ পানীয়জল সরবরাহে আগরতলা শহরের ১০টি জায়গায় ওয়াটার এটিএম বসানো হয়েছে, এগুলোর রক্ষণাবেক্ষণে অগ্রণী ভূমিকা নিতে হবে প্রত্যেক নাগরিককে৷ শনিবার আগরতলা সিটি সেন্টারে অনুষ্ঠিত স্মার্টসিটি মিশনের আওতাভুক্ত ১০টি ওয়াটার এটিএম-র আনুষ্ঠানিক সূচনা করে এ-কথা বলেন সাংসদ প্রতিমা ভৌমিক৷


প্রসঙ্গত, আগরতলা শহরের রাজ্য সচিবালয়, গোর্খাবস্তি, সিটি সেন্টার, ত্রিপুরা মেডিক্যাল কলেজ, ডিমসাগর, রাধানগর, আইএলএস হাসপাতাল, জিবিপি হাসপাতাল, নাগেরজলা, গোলবাজার, এই ১০টি জায়গায় ওয়াটার এটিএম বসানো হয়েছে৷ এর জন্য ব্যয় হয়েছে ১ কোটি ১১ লক্ষ ৪০ হাজার টাকা৷
এদিন সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, স্মার্টসিটির মধ্যে বিশুদ্ধ পানীয়জল, শৌচালয় এবং বর্জ্য ব্যবস্থাপনার মতো বিষয়গুলি রয়েছে৷

পাশাপাশি শহরে সিসি ক্যামেরা, লাইট এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কোথাও আটকে যাওয়া ব্যক্তিকে উদ্ধার করার ব্যবস্থার দিকগুলিও স্মার্টসিটির মধ্যে থাকবে৷ তাঁর দাবি, ত্রিপুরা সরকার আগরতলা শহরে স্মার্টসিটি প্রকল্প রূপায়ণে কাজ করে চলেছে৷ সাংসদ ভৌমিক আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে ভারতবর্ষের ছোট ছোট রাজ্যের শহরগুলিকে স্মার্টসিটি হিসেবে গড়ে তোলার সংকল্প নেন৷ যেখানে মানুষ উন্নত জীবনযাত্রার জন্য সব ধরনের সুবিধা পাবেন৷


তিনি বলেন, ভারতবর্ষের একশোটি শহরকে স্মার্টসিটিতে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ তার মধ্যে আগরতলা শহর অন্যতম৷ তাঁর দাবি, স্মার্টসিটি প্রকল্পে আগরতলায় দু হাজার কোটি টাকার কাজ হবে৷ এর মধ্যে প্রথম ধাপে ৯৯৯ কোটি টাকার মধ্যে কেন্দ্র ৫০ এবং রাজ্য ৫০ শতাংশ ব্যয়ভার বহন করবে৷ তিনি জানান, স্মার্টসিটি প্রকল্পে আগরতলা শহর থেকে এমবিবি বিমানবন্দর পর্যন্ত রাস্তাটি ডাবল লেন করার জন্য রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে৷ একই সাথে আখাউড়া চেকপোস্ট থেকে আগরতলা শহর পর্যন্ত সড়ককেও উন্নত করতে রাজ্য সরকার প্রয়াস নিয়েছে৷

বর্তমানে রাজ্যে রেল সম্পসারণের পাশাপাশি বিমান পরিষেবার উন্নয়নে রাজ্য সরকার যে-সব পদক্ষেপ গ্রহণ করেছে তা তিনি তুলে ধরেন৷
অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন বিধায়ক ডা. দিলীপ কুমার দাস, আগরতলা পুর নিগমের মেয়র ড় প্রফুল্লজিৎ সিনহা৷ উপস্থিত ছিলেন আগরতলা স্মার্টসিটি লিমিটেডের চেয়ারম্যান তথা নগরোন্নয়ন দফতরের বিশেষ সচিব কিরণ গিত্যে৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের কমিশনার ড় শৈলেশ কুমার যাদব৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top