News Flash

  • Home
  • Uncategorized
  • যুবতীকে অপহরণ ও ধর্ষণের দায়ে জেল-জরিমানা
Image

যুবতীকে অপহরণ ও ধর্ষণের দায়ে জেল-জরিমানা

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২ নভেম্বর৷৷ ধর্ষণ মামলায় এক ব্যক্তিকে সাত বছরের কারবাসের সাজা দিয়েছে আদালত৷ সেই সাথে জরিমানাও করা হয়েছে৷


সংবাদে প্রকাশ, ২০০৩ সালের ২৪ নভেম্বর গোমতী জেলার আর কে পুর থানার অধীন ২ নং ফুলকুমারী এলাকার এক যুবতীকে ওই এলাকার সঞ্জয় হুসেনের ছেলে আলমগীর হোসেন সন্ধ্যা আনুমানিক ছয়টা নাগাদ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়৷ ওই যুবতীকে বাড়ির কিছু দূরে একটি টিলার মধ্যে নিয়ে গিয়ে পরপর দুইবার ধর্ষণ করে বলে অভিযোগ৷


এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই যুবতী ঐদিন রাত দটা নাগাদ বাড়িতে ফিরে গিয়ে পরিবারের সদস্যদের গোটা ঘটনা জানায়৷ অভিভাবকরা বিষয়টি জানার পর আর কে পুর থানায় একটি অভিযোগ দায়ের করেন৷ পুলিশ অভিযোগ পেয়ে মামলা রুজু করে৷ পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে৷ কিছুদিন জেলহাজতে থাকার পর জামিনে ছাড়া পায়৷ তারপর সে পালিয়ে বাংলাদেশে চলে যায়৷ ২০১৮ সালে অভিযুক্ত আলমগীর হোসেন রাজ্যে ফিরে এসে আদালতে আত্মসমর্পণ করে৷ তারপর শুরু হয় বিচার প্রক্রিয়া৷


আদালত আটজন সাক্ষীর বক্তব্য গ্রহণ করেছে৷ বাদী ও বিবাদী উভয় পক্ষের বক্তব্য শুনার পর আসামীকে দোষী সাব্যস্ত করেন বিচারক৷ আসামী আলমগীর হোসেনকে ভারতীয় দন্ডবিধির ৩৭৬(১) ধারা মোতাবেক সাত বছরের কারাদন্ড এবং দশ হাজার টাকা জরিমানা৷ অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড৷ তাছাড়া ভারতীয় দন্ডবিধির ৩৬৬ ধারায় পাঁচ বছরের কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা৷ অনাদায়ে আর ছয় মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন বিচারক৷ দুটি সাজাই একসাথে চলবে বলে জানিয়েছেন বিচারক৷ এই মামলায় সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেছেন আইনজীবী যোগেন্দ্র দাস৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top