News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশ থেকে সীমান্ত ডিঙ্গিয়ে এপারে এসে দামাল হাতির তান্ডব
Image

বাংলাদেশ থেকে সীমান্ত ডিঙ্গিয়ে এপারে এসে দামাল হাতির তান্ডব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷ খাদ্যের সন্ধানে সীমান্ত ডিঙ্গিয়ে এপারে এসে বাড়িঘর, ফসল তছনছ করে দিল দামাল হাতি৷ ওই হাতির তান্ডবে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার বৈঠাংবাড়ি এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে৷ অবশ্য, গ্রামবাসীরা ওই হাতিকে আটক করে বন দপ্তরের হাতে তুলে দিয়েছে৷ আজ বিকেলে বিজিবি ও বিএসএফের আধিকারিকদের মধ্যে ক্ষয়ক্ষতি নিয়ে পতাকা বৈঠক হয়েছে৷ ওই বৈঠকে স্থির হয়েছে হাতির মালিক ক্ষয়ক্ষতি মিটিয়ে দেবেন৷


মঙ্গলবার রাতে বাংলাদেশ সীমান্ত ডিঙ্গিয়ে বৈঠাংবাড়ি এলাকায় ঢুকে পড়ে ওই দামাল হাতি৷ খাবারের সন্ধানেই তার এপারে আসা তা অনেকটাই স্পষ্ট হয়েছে৷ কিন্তু বৈঠাংবাড়ি এলাকায় কয়েকটি বাড়িঘর, ফসল ও ধানের জমি নষ্ট করে দিয়েছে ওই হাতি৷ হাতির তান্ডবে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ শেষে স্থানীয় জনগণ একত্রিত হয়ে ওই হাতিটিকে ধরে ফেলেন৷ তাকে বেঁধে রেখে পানিসাগর বন দপ্তরে খবর দেন স্থানীয়রা৷


এদিকে, সীমান্ত ডিঙ্গিয়ে এপারে এসে বাড়িঘর তছনছ এবং ফসল নষ্ট করার ঘটনায় স্থানীয় জনগণ বিএসএফের কাছে ক্ষতিপূরণ দাবি করেন৷ তাতে, বিএসএফ ও বিজিবি এই ঘটনায় পতাকা বৈঠক করেন৷ বিকেল পাঁচটা নাগাদ দুই সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারিকরা বৈঠকে স্থির করেন হাতির মালিক ক্ষতিপূরণ মিটিয়ে দেবেন৷ স্থানীয় জনগণ প্রচুর টাকা ক্ষতিপূরণ দাবি করলেও হাতির মালিক ৬৫ হাজার টাকা ক্ষতিপূরণবাবদ মিটিয়ে দেবেন বলে স্থির করা হয়েছে৷ জানা গেছে, আগামীকাল সকালে ফের দুই সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা বৈঠক করে কিভাবে ক্ষতিপূরণের টাকা ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হবে তা স্থির করবেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top