News Flash

  • Home
  • Uncategorized
  • পাচারবাণিজ্য আটকাতে গিয়ে বিএসএফের গুলি, আহত দুই মহিলা
Image

পাচারবাণিজ্য আটকাতে গিয়ে বিএসএফের গুলি, আহত দুই মহিলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর৷৷ পাচারবাণিজ্য আটকাতে গিয়ে গুলি ছুঁড়তে হয়েছে সীমান্ত রক্ষী বাহিনীকে৷ এতে দুই মহিলা আহত হয়েছেন৷ তবে তাদের হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷ আমতলি থানাধীন মতিনগর এলাকায় সংঘটিত ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷


এ-বিষয়ে আমতলি থানার পুলিশ জানিয়েছে, মতিনগর এলাকা দিয়ে প্রায়ই পাচার বাণিজ্য হচ্ছে৷ এতে মহিলা পাচারকারীদের মদত দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে৷ আজ শুক্রবার বিএসএফ জওয়ানরা পাচারকারীদের ধাওয়া করলে মতিনগর এলাকায় মহিলারা তাঁদের বাধা দেন৷ বিএসএফ তাদের সরে যাওয়ার নির্দেশ দিলেও মহিলারা নড়েননি৷ উল্টে বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকেন৷ এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএসএফ নন-ল্যাথেল বন্দুক থেকে দুই রাউন্ড গুলি ছুঁড়ে৷ ওই গুলি দুই মহিলাদের শরীরে লাগে এবং তারা আহত হন৷


পুলিশের দাবি, বিএসএফ জওয়ানরাই ওই দুই মহিলাকে হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান৷ চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেন৷ পুলিশ জানিয়েছে, বিএসএফ গুলি না ছুঁড়লে বড় অঘটন ঘটতে পারত৷


প্রসঙ্গত, ত্রিপুরায় পাচার বাণিজ্য রোধে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে৷ পাচারকারীদের প্রতিরোধের মুখে বিএসএফকে গুলিও ছুঁড়তে হয়৷ তবে নন-ল্যাথেল বন্দুক ব্যবহারের কারণে প্রাণহানির ঘটনা ঘটছে না৷ বিএসএফ জানিয়েছে, পাচার বাণিজ্যের বিরুদ্ধে এ-ধরনের অভিযান জারি থাকবে৷ আজ ওই ঘটনায় মনোয়ারা বেগম এবং রিপননেসা বেগম আহত হয়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top