News Flash

  • Home
  • Uncategorized
  • গোরক্ষপুরে থানার ভিতরেই ছেলেকে খুন করল পুলিশ বাবা
Image

গোরক্ষপুরে থানার ভিতরেই ছেলেকে খুন করল পুলিশ বাবা

গোরক্ষপুর,  ২৫ অক্টোবর (হি. স.) : উত্তরপ্রদেশের গোরক্ষপুরে থানার ভেতরেই নিজের লাইসেন্সড রিভলভার থেকে গুলি চালিয়ে দেন ছেলেকে খুন করল পুলিশ বাবা। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে। ইতিমধ্যেই অভিযুক্ত পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর রিভলভারও।

অভিযুক্ত গোরক্ষপুরের চৌরিচৌরা থানার হেড কনস্টেবল অরবিন্দ যাদবের প্রথম পক্ষের স্ত্রীর সন্তান ছিল বিকাশ যাদব। এই ছেলের সঙ্গেই থানার মধ্যে ঝগড়ায় জড়িয়ে পড়েন অরবিন্দ। প্রত্যক্ষদর্শী পুলিশকর্মীদের কথায়, “দু’জনেই চেঁচামেচি করছিলেন। বাবা-ছেলে দু’জনেরই গলা ছিল সপ্তমে। বুঝতে পারছিলাম অশান্তির পারদ ক্রমশ চড়ছে। কিন্তু অরবিন্দ যে ওভাবে হঠাৎ করে নিজের ছেলের উপরে গুলি চালাবে তা ভাবতেও পারিনি।” রক্তাক্ত হয়ে থানার ভিতরেই মাটিতে লুটিয়ে পড়েন বিকাশ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে উত্তরপ্রদেশেরই গাজিপুর এলাকায় থাকেন চৌরিচৌরা থানার হেড কনস্টেবল অরবিন্দ যাদবের প্রথম স্ত্রী। বিকাশের মৃত্যুর পর যোগাযোগ করা হয় তাঁর সঙ্গে। কী নিয়ে বাবা-ছেলের মধ্যেই ঝগড়া শুরু হয়েছিল তা অবশ্য জানা যায়নি।  ইতিমধ্যেই অভিযুক্ত হেড কনস্টেবলকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারী অফিসাররা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top