News Flash

  • Home
  • Uncategorized
  • পিঠে আটকে পাচার, লখনউ বিমানবন্দরে ৫৪২ গ্রাম সোনা সহ গ্রেফতার যুবক
Image

পিঠে আটকে পাচার, লখনউ বিমানবন্দরে ৫৪২ গ্রাম সোনা সহ গ্রেফতার যুবক

লখনউ, ২৫ অক্টোবর (হি.স.) : বুদ্ধি অনেক খরচ করলেও শেষ রক্ষা হল না | পিঠে ৫৪২ গ্রাম সোনা আটক অবস্থায় গ্রেফতার যুবক | শুক্রবার লখনউয়ের চৌধুরী চরণ সিংহ আন্তর্জাতিক বিমানবন্দরে হাতেনাতে গ্রেফতার করা হয় ওই যুবককে|

আধা তরল অবস্থায় থাকা সোনার পাত পিঠে মলমের মত লাগিয়ে সোনা পাচারের অভিনব পন্থা অবলম্বন করেছিল এক আন্তর্জাতিক সোনা পাচারকারী। ওজনে অন্তত ৫৪২ গ্রাম সোনা পিঠে আটকে আজ সকালেই দুবাই থেকে লখনউ বিমানবন্দরে নামে এক যুবক । যার বাজারদর প্রায় সাড়ে ২১ লক্ষ টাকা |লখনউয়ের চৌধুরী চরণ সিংহ আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর মেটাল ডিটেক্টরে ধরা পড়ে যায় ওই সোনা পাচারকারী।

জানা গেছে, অতটা সোনা গলিয়ে তা পিঠে অনেকটা মলমের মত লাগিয়ে দুবাই থেকে বিমানে চড়েছিল সেই সোনা পাচারকারী। দুবাই থেকে আসা ‘আইএক্স-১৯৪’ নম্বরের বিমানটি লখনউয়ের চৌধরি চরণ সিংহ আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর মেটাল ডিটেক্টরে ধরা পড়ে যায় সেই সোনা পাচারকারী। তাকে গ্রেফতার করা হয়েছে |

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top