News Flash

  • Home
  • Uncategorized
  • বাদল চৌধুরীর জামিনের আবেদনের শুনানি ৩০শে, কেইস ডায়েরি তলব
Image

বাদল চৌধুরীর জামিনের আবেদনের শুনানি ৩০শে, কেইস ডায়েরি তলব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর৷৷ রাজ্যে পূর্ত কেলেংকারি মামলায় প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীর জামিন আবেদনের ফের শুনানি হবে আগামী ৩০ অক্টোবর৷ ওইদিন কেস ডায়েরি জমা দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত৷ তাছাড়া, পরবর্তী শুনানি পর্যন্ত বাদল চৌধুরীর স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব নিতে রাজ্য সরকারকে বলেছে আদালত৷


আজ বৃহস্পতিবার ত্রিপুরা হাইকোর্টের অবসরকালীন কোর্টে বিচারপতি অরিন্দম লোধের বেঞ্চে পূর্ত ঘোটালায় অভিযুক্ত বাদল চৌধুরীর অগ্রিম জামিনের আবেদনের শুনানি হয়েছে৷ বাদল চৌধুরীর পক্ষে তাঁর স্ত্রী নমিতা গোপ সিআরপিসি ৪৩৯ ধারায় ত্রিপুরা হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন৷ বাদলবাবু বর্তমানে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ শারীরিক অসুস্থতার জন্য গতকাল পুলিশ তাঁকে আদালতে তুলতে পারেনি৷ কারণ চিকিৎসকরা তাঁকে আদালতে নিয়ে যাওয়ার অনুমতি দেননি৷


আজ ত্রিপুরা হাইকোর্টে বাদল চৌধুরীর কেঁসুলি আদালতকে জানিয়েছেন, তাঁর মক্কেলের শারীরিক অবস্থা ভালো নয়৷ তিনি হৃদরোগজনিত সমস্যায় ভুগছেন৷ ফলে, তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ, তাঁর শরীর সহ্য করতে পারবে না৷ তাই, তাঁর অগ্রিম জামিনের আবেদন মঞ্জুর করা হোক৷ কিন্তু, অ্যাডভোকেট জেনারেল কেস ডায়েরি পেশ করার জন্য সময় দেওয়ার আবেদন জানান৷ আদালত সেই আবেদন মঞ্জুর করেছে এবং আগামী ৩০ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করে কেস ডায়েরি আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে৷


এ-বিষয়ে বাদল চৌধুরীর আইনজীবী পুরুষোত্তম রায়বর্মণ বলেন, ত্রিপুরা হাইকোর্ট কেস ডায়েরি তলব করেছে৷ আগামী ৩০ অক্টোবর আদালতে তা জমা দিতে হবে৷ ওইদিনই পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত৷ পুরুষোত্তমবাবু বলেন, পরবর্তী শুনানি পর্যন্ত আদালত বাদল চৌধুরীর স্বাস্থ্যের পুরো খেয়াল রাখার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে৷


এদিকে, অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক বলেন, পূর্ত ঘোটালায় প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী এবং প্রাক্তন পূর্তকর্তা সুনীল ভৌমিকের বিরুদ্ধে ভিজিলেন্স মামলা করেছে৷ ওই মামলায় সুনীল ভৌমিক গ্রেফতার হয়ে এখন পুলিশ রিমান্ডে রয়েছেন৷ তাঁর জামিনের আবেদন পশ্চিম জেলা দায়রা আদালত খারিজ করেছে৷ কিন্তু একই মামলায় বাদল চৌধুরী আদালতে জামিন পাননি এবং তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন৷ অ্যাডভোকেট জেনারালের কথায়, বাদল চৌধুরীর আইনজীবী ত্রিপুরা হাইকোর্টে অগ্রিম জামিনের আবেদন জানিয়েছিলেন৷ কিন্তু অসুস্থতার কারণে বাদলবাবু হাসপাতালে ভর্তি হলে পুলিশ তাঁকে গ্রেফতার করে৷ তাই, বাদল চৌধুরীর পক্ষে তাঁর স্ত্রী হাইকোর্টে পুনরায় অগ্রিম জামিনের আবেদন জানান৷ অরুণকান্তি বলেন, হাসপাতালে পুলিশ বাদলবাবুকে গ্রেফতার করলেও শারীরিক অসুস্থতার কারণে তাঁকে আদালতে তোলা সম্ভব হয়নি পুলিশের৷


তিনি বলেন, আগামী ৩০ অক্টোবর হাইকোর্ট খুলবে৷ ওইদিন পুলিশের কাছে ওই মামলার কেস ডায়েরি তলব করেছে আদালত৷ তাঁর কথায়, এরই মধ্যে বাদলবাবুকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলে তাঁকে স্পেশাল কোর্টে তোলা হবে৷ কারণ, তাঁর পুলিশ রিমান্ডের আবেদন ইতিমধ্যে জমা দেওয়া রয়েছে৷ তিনি বলেন, আজ হাইকোর্টে পিপি রতন দত্ত সশরীরে হাজিরা দিয়েছিলেন৷ আদালত তাঁকে বাদল চৌধুরীর জামিনের আবেদনের বিরোধিতা করার অধিকার দিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top