News Flash

  • Home
  • Uncategorized
  • করতারপুর করিডোর খোলার চূড়ান্ত চুক্তিতে পাক-ভারত স্বাক্ষর
Image

করতারপুর করিডোর খোলার চূড়ান্ত চুক্তিতে পাক-ভারত স্বাক্ষর

নয়াদিল্লি, ২৪ অক্টোবর (হি.স.) : বৃহস্পতিবার করতারপুর করিডোর খোলার চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করল ভারত ও পাকিস্তান। সীমান্ত শহর গুরদাসপুরে ডেরা বাবা নানকের কাছে জিরো পয়েন্টে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হল। এর ফলে শিখ ধর্মাবলম্বীরা পাকিস্তানে গিয়ে তাঁদের তীর্থক্ষেত্র দরবার সাহিব যেতে পারবেন।

চুক্তি সই করার পর ভারতের অন্তর্বর্তী নিরাপত্তার যুগ্মসচিব সিএল দাল জানিয়েছেন, ‘শুধু শিখ ধর্মাবলম্বীরা নন, যে কোনও ধর্মবিশ্বাসের ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভ‌ূত মানুষ করতারপুর করিডোর ব্যবহার করতে পারবেন। ভিসা ছাড়াই করতারপুরে সফর করতে পারবেন তাঁরা। শুধু একটি বৈধ পাসপোর্ট সঙ্গে থাকলেই হবে।’

গুরদোয়ারার আশপাশে যথেষ্ট সংখ্যক লঙ্গরখানা তৈরি করে দেবে বলে জানিয়েছে পাকিস্তান। ভারতের দিকেও প্রয়োজনীয় পরিকাঠামো যেমন – হাইওয়ে, টার্মিনাল বিল্ডিং সময়মতো তৈরি করার কাজ চলছে বলে জানিয়েছেন তিনি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করতারপুর করিডোর খোলা থাকবে। যাতে সকালে গিয়ে সন্ধ্যার মধ্যেই ফিরে আসতে পারেন তীর্থযাত্রীরা।

করতারপুর করিডোর পঞ্জাবের ডেরা বাবা নানক গুরদোয়ারাকে পাকিস্তানের করতারপুরে দরবার সাহিবের সঙ্গে যুক্ত করে। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের নারোওয়াল জেলায় অবস্থিত দরবার সাহিব আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র চার কিলোমিটার দূরে। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক এই দরবার সাহিবে তাঁর জীবনের শেষ ১৮ বছর কাটিয়েছিলেন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top