News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বিতীয়দিনে রোহিত শর্মার দ্বিশতরান, শতরান করলেন সহ অধিনায়ক অজিঙ্কে রাহানেও
Image

দ্বিতীয়দিনে রোহিত শর্মার দ্বিশতরান, শতরান করলেন সহ অধিনায়ক অজিঙ্কে রাহানেও

রাঁচি, ২০ অক্টোবর (হি.স.) : টেস্ট ক্রিকেটে ওপেনার হিসেবে চতুর্থ ইনিংসে দ্বিশতরানের মালিক হলেন টিম ইন্ডিয়ার ‘হিটম্যান’ রোহিত শর্মা। এটাই তাঁর কেরিয়ারের প্রথম দ্বিশতরান। শনিবার কেরিয়ারের ষষ্ঠ শতরান করেন রোহিত। রবিবার তৃতীয় তথা শেষ টেস্টের দ্বিতীয়দিনের সকাল থেকেই তাঁকে দেখা যায় বিধ্বংসী মেজাজে। দিনের প্রথম সেশনেই তিনি দেড়শোর গণ্ডি পেরিয়ে যান। মধ্যাহ্নভোজনের বিরতির সময় রোহিতের ব্যক্তিগত স্কোর ছিল ১৯৯ রান। ভারতের স্কোর ছিল ৪ উইকেটের বিনিময়ে ৩৫৭ রান।

মধ্যাহ্নভোজনের পর দ্বিতীয় ওভারেই নিজের কেরিয়ারের প্রথম দ্বিশতরানের গণ্ডি পেরিয়ে যান হিটম্যান। অসাধারণ পুল শটে দুর্দান্ত ছক্কা হাঁকিয়ে ডাবল সেঞ্চুরির গণ্ডি পেরিয়ে যান তিনি। এর আগে রোহিতের কেরিয়ারে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল ১৭৭ রান। এদিন সহজেই টপকে যান তিনি। ওপেনার হিসেবে এই নিয়ে চার ইনিংসে তৃতীয় শতরান রোহিতের। এদিনের দ্বিশতরানের মাধ্যমে রোহিত বুঝিয়ে দিলেন, লম্বা ইনিংস খেলতেও তিনি প্রস্তুত। ওপেনার হিসেবে হিটম্যানের উত্থান টিম ইন্ডিয়াকে বড়সড় স্বস্তি দেবে, তাতে সন্দেহ নেই।

এদিকে, রোহিতের পাশাপাশি এদিন ব্যাট হাতে কামাল দেখান গতকালের অপর অপরাজিত ব্যাটসম্যান তথা টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক অজিঙ্কে রাহানেও। এদিন, নিজের টেস্ট কেরিয়ারের একাদশতম শতরানটি করেন রাহানে। তবে, দেশের মাটিতে প্রায় ৩ বছর পর সেঞ্চুরি পেলেন তিনি। এর মাঝে অবশ্য বিদেশে একাধিক সেঞ্চুরি রয়েছে। ঘরের মাঠে রাহানে রানে ফেরায় স্বস্তি পেল ভারতীয় শিবির। এটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর তৃতীয় শতরান ছিল। তিনি আউট হন ১১৫ রানে। আউট হওয়ার আগেই রোহিতের সঙ্গে ২৬৭ রানের জুটি বাঁধেন তিনি। শেষ পর্যন্ত রোহিত আউট হন ২১২ রানে। মধ্যাহ্নভোজনের পর এখন পর্যন্ত ভারতের স্কোর ৫ উইকেটে  ৩৮৬ রান তুলেছে। 

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top