News Flash

  • Home
  • Uncategorized
  • ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাক সেনার, শহিদ দুই জওয়ানসহ তিন
Image

ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাক সেনার, শহিদ দুই জওয়ানসহ তিন

কুপওয়ারা, ২০ অক্টোবর (হি.স.) : উপত্যকায় ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাক সেনাবাহিনী। শনিবার রাতে কুপওয়ারা জেলার তংগহর সেক্টরে সীমান্তরেখা বরাবর   গোলা-গুলি ও মর্টার হামলায় চালায়। এই ঘটনায় কুপওয়ারা জেলার টাঙধর সেক্টরে  দুই জওয়ান শহিদ হয়েছেন। পাকিস্তানের দিক থেকে পাক সেনার অতর্কিত গুলি চালনায় নিহত আরও এক সাধারণ নাগরিক, আহত আরও তিন জন। যদিও গুলির পালটা জবাব দেয় ভারতীয় সেনা। একইসঙ্গে রবিবারের হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছে সীমান্ত লাগোয়া দুটি বাড়িও।

সেনা সূত্রে খবর, এদিন হঠাৎ সীমান্ত লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাক সেনা। সেই সময়েই সীমান্ত কর্তব্যরত অবস্থায় পাক সেনার গুলিতে নিহত হন দুই জওয়ান। যদিও সঙ্গে সঙ্গে গুলির পালটা জবাবও দেয় ভারতীয় সেনা। অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিল পাক সেনা বলে ভারতীয় সেনা সূত্রে খবর।

গত সপ্তাহ ঠিক রবিবার ভূস্বর্গের বারামুলা সেক্টরে পাক সেনার গুলিতে প্রাণ হারিয়েছিলেন এক ভারতীয় জওয়ান। ২০১৮ সাল থেকে নজিরবিহীন ভাবেই সীমান্ত গুলি চালনার ঘটনা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে। যার জেরে চলতি বছরের ১০ অক্টোবর পর্যন্ত মোট ২ হাজার ৩১৭টি পাকিস্তানের দিক থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। যাতে ভারতীয় সেনার পালটা জবাবে মারা গেছে ১৪৭ জন সন্ত্রাসবাদী। যদিও ২০১৮ সালে এই যুদ্ধবিরতি লঙ্ঘনের সংখ্যাটি ছিল ১ হাজার ৬২৯টি।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top