News Flash

  • Home
  • Uncategorized
  • নিখোঁজ গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

নিখোঁজ গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর৷৷ ফের ত্রিপুরায় মৃতদেহ উদ্ধার হয়েছে। দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমায় পতিছড়ি এলাকায় নিখোঁজ গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

শনিবার সাত সকালে মৃতদেহ উদ্ধারের ঘটনা নিয়ে এলাকাজুড়ে পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে। পুলিশ জানিয়েছে, শান্তির বাজার মহকুমার অন্তর্গত পতিছড়ি টিএফডিপিসি-এর রাবার বাগানে এক গৃহবধূর মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান এলাকাবাসী৷ ওই গৃহবধূকে এলাকাবাসী চিহ্নিত করেছে। গৃহবধূর নাম শাহিনী ত্রিপুরা (২০)৷ তাঁর স্বামীর নাম বিশ্বজিৎ দেববর্মা (২২)৷ পতিছড়ি ড্রপগেইট এলাকায় তাদের বসবাস বলে এলাকাবাসী জানিয়েছেন৷

পুলিশের বক্তব্য, গত বৃহস্পতিবার থেকেই ওই গৃহবধূ নিখোঁজ ছিলেন৷ আজ তার মৃতদেহ এলাকার সরকারf রবার বাগানে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এলাকাবাসী৷ মৃতদেহ উদ্ধারের খবর আসে মনু ফাঁড়িতে৷ খবর পেয়ে মনু ফাঁড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসে৷ পুলিশ জানিয়েছে, এই মৃত্যুর কারন নিয়ে ধৌঁয়াশা রয়েছে৷ এটি হত্যা না আত্মহত্যা তা স্পষ্ট করে বলা সম্ভব হচ্ছে না পুলিশের। কারণ, ওই গৃহবধূর মৃত্যুতে এখনও কোনও অভিযোগ জমা পড়েনি পুলিশের কাছে। পুলিশ জানিয়েছে, মৃতার স্বামী এই ঘটনা সম্পর্কে কিছু বলছে না। তবে, ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পর পরবর্তী ধাপে এগোবে পুলিশ।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top