News Flash

  • Home
  • Uncategorized
  • তলানিতে এসে ঠেকেছে চিনের আর্থিক বৃদ্ধি
Image

তলানিতে এসে ঠেকেছে চিনের আর্থিক বৃদ্ধি

বেজিং, ১৯ অক্টোবর (হি.স.) : একেবারে তলানিতে এসে ঠেকেছে চিনের আর্থিক বৃদ্ধি। গত প্রায় ৩০ বছরের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধের জেরে এই ফল পেতে হয়েছে চিনকে। সরকারি পরিসংখ্যানে দেখা গিয়েছে, এবছর সেপ্টেম্বর পর্যন্ত গত তিনমাসে চিনের অর্থনৈতিক বৃদ্ধির হার ছিল ৬ শতাংশ। আবার এই মেয়াদের মধ্যেই ৬. ১ শতাংশ বৃদ্ধির আশা করা হয়েছিল সরকারের তরফে।

চিন সরকার কর প্রক্রিয়ায় পরিবর্তন এনে অর্থনীতিকে ধরে রাখার চেষ্টা করার পরও মোট দেশের মোট উৎপাদনের হারে গতি শ্লথ হতে দেখা দিয়েছে।

চিন সরকারের বার্ষিক বৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা হচ্ছে, ৬ থেকে ৬.৫ শতাংশ। এবছর বৃদ্ধির হার ৬ শতাংশ হওয়ার মানে, তা সর্বনিম্নে অবস্থান করছে। আর ১৯৯২ সালের প্রথম প্রান্তিকের তুলনায়ও প্রবৃদ্ধির এই হার সর্বনিম্ন।

আমেরিকার সঙ্গে বাণিজ্যযুদ্ধের কারণে বিশ্বের দ্বীতিয় বৃহত্তম অর্থনীতির দেশ চিনের অর্থনীতিতে এ শ্লথগতি বিশ্ব অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা আছে। তাই চিনের অর্থনীতির দিকটি নিবিড়ভাবে নজরে রেখেছে চিনের বিনিয়োগকারীরা।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top