News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় একটিও শরণার্থী শিবির রাখা হবে না, স্পষ্ট বার্তা কেন্দ্রের
Image

ত্রিপুরায় একটিও শরণার্থী শিবির রাখা হবে না, স্পষ্ট বার্তা কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷ ত্রিপুরায় একটি শরণার্থী শিবিরও চালু রাখা হবে না৷ সাফ জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ ফলে, মিজোরামে ফিরে যাওয়া ছাড়া অন্য কোনও রাস্তা খোলা রইল না রিয়াং শরণার্থীদের৷ বুধবার আগরতলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের সাথে রিয়াং শরণার্থী নেতাদের বৈঠকে বিষয়টি স্পষ্ট হয়ে গেছে৷ মূলত, মিজোরামে রিয়াং শরণার্থী প্রত্যাবর্তন প্রক্রিয়া থমকে যাওয়ায় ওই বৈঠকের আয়োজন করা হয়েছিল৷ কেননা, আবারও শরণার্থী প্রত্যাবর্তনে জটিলতা দেখা দিয়েছে৷


আজকের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অভ্যন্তরীণ নিরাপত্তা শাখার প্রধানসচিব এ পি মহেশ্বরী, গোয়েন্দা বিভাগের অতিরিক্ত অধিকর্তা এ কে মিশ্র, ত্রিপুরা সরকারের স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত মুখ্যসচিব কুমার অলোক, রাজস্ব দফতরের প্রধানসচিব বি কে সাহু এবং উত্তর ত্রিপুরার জেলাশাসক ও পুলিশ সুপার এবং মিজোরাম সরকারের স্বরাষ্ট্র দপ্তরের সচিব সহ কয়েকজন আধিকারিক ও ৪টি ব্রু সংগঠনের নেতৃবৃন্দ৷


বৈঠক শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অভ্যন্তরীণ নিরাপত্তা শাখার প্রধানসচিব এ পি মহেশ্বরী বলেন, ত্রিপুরায় আশ্রিত রিয়াং শরণার্থীদের দাবি মেনেই মিজোরামে তাঁদের প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হয়েছে৷ তাঁদের নিরাপত্তা এবং মানবাধিকার রক্ষার সমস্ত দায়িত্ব নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ শুধু তা-ই নয়, সারা দেশের নিরিখে তাঁদের সার্বিক উন্নয়নে যে ফারাক রয়েছে তা-ও মেটানোর দায়িত্ব কেন্দ্রীয় সরকার নিয়েছে৷ তাঁর কথায়, ত্রিপুরায় আশ্রিত রিয়াং শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্তনে বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে৷ তবে তাঁরা মিজোরামে ফিরে যাওয়ার পর যে ধরনের সমস্যা সামনে আসবে তার প্রতিকার করা হবে৷ এদিন তিনি সাফ জানিয়েছেন, ত্রিপুরায় কোনও শরণার্থী শিবির খোলা রাখা হবে না৷ কেন্দ্রীয় সরকার শরণার্থী শিবিরের জন্য কোনও সহায়তা প্রদান করবে না৷ তাঁর বক্তব্য, তাঁদের মিজোরামে ফিরে যেতেই হবে৷ সাথে তিনি যোগ করেন, মিজোরামে গণতান্ত্রিক ব্যবস্থায় নিজেদের সামিল করতে হবে রিয়াং শরণার্থীদের৷ পাশাপাশি রাজনৈতিক পরিবেশের সাথেও তাদের মানিয়ে নিতে হবে৷ কারণ, এডিসি গঠনের দাবি সম্পূর্ণই রাজনৈতিক৷ কেন্দ্রীয় সরকার তাতে আপাতত কোন প্রতিশ্রুতি দিতে পারবে না, বলেন তিনি৷


এদিকে, মিজোরামে ফিরে যেতে কোনওভাবেই রাজি নন রিয়াং শরণার্থী নেতারা৷ তাঁদের সাফ কথা, রিয়াং শরণার্থীদের মিজোরামে সমস্ত সমস্যা সমাধানের উপায় হল এডিসি গঠন৷ তবেই রিয়াং শরণার্থীরা মিজোরামে ফিরে গিয়ে নিজেদের সুরক্ষিত ভাবতে পারবেন৷ রিয়াং শরণার্থী নেতা জোর গলায় বলেন, প্রয়োজনে ত্রিপুরায় না খেয়ে মরে যেতেও প্রস্তুত৷ কিন্তু তাঁদের দাবি না মানলে তাঁরা মিজোরামে ফিরে যাবেন না৷ স্বাভাবিকভাবেই, রিয়াং শরণার্থী প্রত্যাবর্তনকে ঘিরে ফের জটিল পরিস্থিতির মুখোমুখি ত্রিপুরা ও কেন্দ্রীয় সরকার৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top