News Flash

  • Home
  • Uncategorized
  • নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় খুমুলুঙে আইএনপিটির গণবস্থান ২৪শে
Image

নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় খুমুলুঙে আইএনপিটির গণবস্থান ২৪শে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর৷৷ নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে আগামী ২৪ অক্টোবর খুমুলুঙে গণ-অবস্থান পালন করবে আইএনপিটি৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে আইএনপিটি সভাপতি বিজয় রাঙ্খল বলেন, সংসদে ওই বিল যাতে কেন্দ্রীয় সরকার পেশ না করে সেই দাবিতেই গণ-অবস্থানে বসবেন তাঁরা৷ সাথে তিনি যোগ করেন, উত্তর-পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের জনজাতি সংগঠনের সাথেও যোগাযোগ বজায় রাখা হয়েছে৷ কারণ, তাঁরাও ওই বিলের বিরোধিতায় নিজ নিজ ক্ষেত্রে সরব৷


এদিন তিনি জানান, নাগরিকত্ব সংশোধনী বিল উত্তর-পূর্বাঞ্চলের ভূমিপুত্রদের জন্য সর্বনাশ ডেকে আনবে৷ এই অঞ্চলের সমস্ত জনজাতি সম্প্রদায় এবং তাঁদের সংগঠনগুলিও ওই বিলের বিরোধিতায় ক্রমাগত আন্দোলন জারি রেখেছে৷ তাঁর কথায়, ত্রিপুরায় শুরু থেকেই আইএনপিটি নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে আন্দোলন করছে৷ তাঁর সাফ কথা, ওই বিল কোনওভাবেই পাশ হতে দেওয়া যাবে না৷ তাই, আগামী ২৪ অক্টোবর টিটিএএডিসি সদর খুমুলুঙে সকাল ১১টা থেকে বিকেল ৪-টা পর্যন্ত গণ-অবস্থান করবে আইএনপিটি৷ সাথে তিনি যোগ করেন, ওই গণ-অবস্থান এডিসি নির্বাচনকে লক্ষ্য রেখেও পরিকল্পনা নেওয়া হয়েছে৷


আইএনপিটি সহ-সভাপতি অমিয় দেববর্মা বলেন, কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব বিল নিয়ে সর্বনাশা খেলায় নেমেছে৷ সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের ভূমিপুত্ররা এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন৷ তাই, আগামী ২৪ অক্টোবর প্রাথমিকভাবে গণ-অবস্থান দিয়ে ওই বিরোধিতায় নামছে আইএনপিটি৷


এদিকে, ত্রিপুরা হাইকোর্টের রায়ে রাজ্যে বলিপ্রথা নিষিদ্ধ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি৷ তাঁর কথায়, ধর্মীয় ভাবাবেগে কখনওই আঘাত করা উচিত নয়৷ তাঁর দাবি, শত শত বছর ধরে ত্রিপুরার মাতা ত্রিপুরেশ্বরী মন্দির, চৌদ্দ দেবতা মন্দির, দুর্গাবাড়ি এবং কসবা কালীবাড়িতে বলিপ্রথা চলে আসছে৷ মানুষের ধর্মীয় ভাবাবেগে এভাবে আঘাত করা কোনওভাবেই উচিত হয়নি৷


তাঁর সাফ কথা, আমরা কোনও ধর্মের বিশ্বাসের উপর আঘাত কারি না৷ তেমনি, আমাদের ধর্মীয় বিশ্বাসের উপর কোনও আঘাত হোক তা-ও বরদাস্ত করব না৷ তাঁর বক্তব্য, ত্রিপুরা হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাঁরা চ্যালেঞ্জ জানাবে আইএনপিটি তাতে সমর্থন করবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top