News Flash

  • Home
  • Uncategorized
  • মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে নিহত ১৪ পুলিশ অফিসার, আহত আরও তিন
Image

মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে নিহত ১৪ পুলিশ অফিসার, আহত আরও তিন

মিকোচাঁন, ১৫ অক্টোবর (হি.স.) : মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১৪ পুলিশ অফিসার নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে তিনজন।

স্থানীয় সময় সোমবার মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিকোচাঁনে এ গোলাগুলি ঘটনা ঘটে। অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত এই এলাকা। ধারণা করা হচ্ছে, এ হামলায় জালিস্কো নুয়েভা জেনারেসন কারটেল (সিজেএনজি) নামে একটি শক্তিশালী মাফিয়া গ্রুপ জড়িত। ঘটনাস্থলে রেখে যাওয়া একটি মেসেজ থেকে তাদের জড়িত থাকার কথা জানা যায়।

মিকোচাঁনের নিরাপত্তা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, একটি বাড়িতে পুলিশ অভিযানে এলে তাদের উপর অতর্কিত হামলা করে বন্দুকধারীরা। এলোপাতাড়ি গুলিতে ১৪ জন পুলিশ অফিসার মারা যায়। হামলাকারীদের ধরতে বিভিন্ন স্থানে চেকপয়েন্ট বসিয়েছে পুলিশ এবং শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top