News Flash

  • Home
  • Uncategorized
  • কোজাগরীর রাতে ডুকলীতে গৃহস্থকে হত্যার চেষ্টা, বাড়িতে ব্যাপক ভাঙচুর
Image

কোজাগরীর রাতে ডুকলীতে গৃহস্থকে হত্যার চেষ্টা, বাড়িতে ব্যাপক ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর ৷৷ আমতলী থানা এলাকায় লক্ষ্মী পুজার রাতে একটি বাড়িতে হামলা, ভাঙচুরের ঘটনা সংগঠিত হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম ডুকলির বনকুমারী এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ এ ব্যাপারে আমতলী থানায় অভিযুক্তদের নামধান উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে৷


লক্ষ্মী পুজার রাতে আগরতলা শহর দক্ষিণাঞ্চল আমতলী থানাধীন পশ্চিম ডুকলির বনকুমারী এলাকার গৌতম দাসের বাড়িতে কতিপয় দুর্বৃত্ত হামলা ও ভাঙচোরের ঘটনা সংগটিত করেছে৷ গৌতম দাসকে হত্যার উদ্দেশ্যেই দা, লাঠি, বল্লম ইত্যাদি নিয়ে ওই বাড়িতে চড়াও হয় দুর্বৃত্তরা৷ কোনক্রমে ঘরের পেছনের দিকে জানালা দিয়ে পালিয়ে আত্মরক্ষা করেছে গৌতম দাস, তার স্ত্রী, সন্তান ও বৃদ্ধা মা৷ জানা যায়, স্থানীয় কতিপয় দুর্বৃত্তের সঙ্গে পুরোনো কোন বিষয়কে নিয়ে বাকবিতন্ডা হয়৷


এরই জের ধরে তার বাড়িতে হামলা ও ভাঙচোরের ঘটনা সংগঠিত হয়েছে৷ গৌতম দাসের মারুতি গাড়িটিও ভাঙচোর করা হয় বলে অভিযোগ৷ গৌতম দাসের মা মায়ারাণী দাস জানান, ঘর থেকে নগদ টাকা এবং সোনা গয়নাও ছিনতাই করে নিয়ে গেছে তারা৷ বিষয়টি লিখিতভাবে জানিয়ে আমতলী থানায় অভিযুক্তদের নামধান উল্লেখ করেন মামলা দায়ের করা হয়েছে৷ আমতলী থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে৷


লক্ষ্মীপুজার রাতে আমতলীর পশ্চিম ডুকলির বনকুমারী এলাকায় এধরনের লঙ্কা কাণ্ড ঘিরে স্থানীয় জনমনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top