News Flash

  • Home
  • Uncategorized
  • করিমগঞ্জের রাঙামাটিতে সা‌র্ভিস রাইফেলের গুলিতে আত্মঘা‌তী বিএসএফ জওয়ান
Image

করিমগঞ্জের রাঙামাটিতে সা‌র্ভিস রাইফেলের গুলিতে আত্মঘা‌তী বিএসএফ জওয়ান

বাজা‌রিছড়া (অসম), ১৪ অক্টোবর (হি.স.) : কর্তব্যরত অবস্থায় নি‌জের সা‌র্ভিস রাইফেল দি‌য়ে গলায় গু‌লি ক‌রে আত্মঘাতী হয়েছেন জনৈক বিএসএফ জওয়ান। এ ঘটনায় আধাসেনা বা‌হিনী মহল-সহ স্থানীয় জনম‌নে চাঞ্চল্য ও শোকের ছায়া নে‌মে এসে‌ছে। ঘটনা‌টি সংঘ‌টিত হ‌য়ে‌ছে করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা নির্বাচল এলাকার বাজা‌রিছড়া থানাধীন রাঙামা‌টি পু‌লিশ ফাঁড়ির লা‌গোয়া ১১ ব্যাটালিয়নের বিএসএফ ক্যা‌ম্পে। আত্মঘাতী আধাসেনা জওয়া‌নের নাম খুর‌শিদ আহ‌মেদ। তিনি হ‌রিয়ানার মিয়র জেলার পুহানা থানার গুলালটা এলাকার রাইপুর গ্রা‌মের প্রয়াত মহম্মদ আবদুল্লার ছেলে।

মর্মা‌ন্তিক ঘটনা সম্প‌র্কে রাঙামা‌টি পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ রাজুরঞ্জন দে জানান, র‌বিবার মধ্যরা‌তে সব সেনা জওয়ান‌দের অজ্ঞা‌তে খুর‌শিদ নির্ধারিত নিজের ক‌ক্ষে তাঁর ইনসাস্ সা‌র্ভিস রাইফেল দি‌য়ে গলায় এক রাউন্ড গু‌লি ক‌রে মেঝেতে প‌ড়ে রক্তালুপ্ত হ‌য়ে অকুস্থ‌লেই প্রাণ হারান বিএসএফ-এর হেড কনস্টেবল খুর‌শিদ আহ‌মেদ। সোমবার সকা‌লে ঘটনার খবর পে‌য়ে বাজা‌রিছড়া থানার ওসি এবং পাথারকা‌ন্দির সার্কল অফিসার যথাক্র‌মে বিএন মাল‌সেম থিক ও এল খিনতে ঘটনাস্থ‌লে পৌঁছে প্রাথ‌মিক তদ‌ন্তের পর মৃত‌দেহ ইনকু‌য়েস্ট ক‌রে ময়না তদ‌ন্তের জন্য ক‌রিমগঞ্জ সিভিল হাস‌পাতালে পাঠিয়েছেন। এদিকে ব্যবহৃত রাইফেল পু‌লিশ বাজেষ়াপ্ত ক‌রে‌ছে।

সেনা জওয়া‌নের আত্মঘা‌তী হওয়ার কারণ সম্প‌র্কে বাজা‌রিছড়া থানার ওসি বিএন মাল‌সেম থিক বলেন, বিষয়‌টি খ‌তি‌য়ে দেখা হ‌চ্ছে। তবে এর পিছনে পা‌রিবা‌রিক কল‌হ থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে ধারণা হয়েছে তাঁদের, জানিয়েছেন ওসি। ইতিমধ্যে ঘটনা সম্পর্কে ‌বিএসএফ-এর কমান্ডেন্ট এবং নিহতের বাড়িতে জানানো হয়েছে বলেও জানান তিনি।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top