News Flash

  • Home
  • Uncategorized
  • টানা ১২ বার ফোর্বসের ধনীতম ভারতীয় মুকেশ অম্বানী
Image

টানা ১২ বার ফোর্বসের ধনীতম ভারতীয় মুকেশ অম্বানী

নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি.স.) : ২০১৯-এও ফোর্বসের বিচারে ভারতের ধনীতম মুকেশ অম্বানী। টানা ১২ বার সম্পত্তির পরিমাণের বিচারে ভারতীয়দের মধ্যে শীর্ষ স্থান দখল করলেন রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ অম্বানী। তাঁর সম্পত্তির পরিমাণ তিন লক্ষ ৬৫ হাজার কোটি টাকা। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন যথাক্রমে গৌতম আদানি ও অশোক লেল্যান্ডের মালিক হিন্দুজা ব্রাদার্স।    

ভারতীয় অর্থনীতির জন্য ভীষণই চ্যালেঞ্জিং বছর ছিল। ফোর্বস প্রতি বছরই ধনীতমদের তালিকা প্রকাশ করে। সেই তালিকায় দেখা গিয়েছে, একশোর বেশি শিল্পপতির সম্পত্তির পরিমাণ গত বছরের তুলনায় কমেছে। কিন্তু তা সত্ত্বেও কয়েকজন শিল্পপতি আবার এই মন্দার সময়েও সম্পত্তির পরিমাণ বাড়িয়ে নিয়ে নিজের জায়গা ধরে রেখেছেন। সম্প্রতি ফোর্বস ভারতে ধনীদের একটি তালিকা প্রকাশ করেছে। ফোর্বসের ধনীতম ভারতীয় রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ অম্বানী। এর আগের টানা ১১ বছর ভারতের ধনীতম ব্যক্তি ছিলেন রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ অম্বানী। ২০১৯-এও ফোর্বসের বিচারে তিনিই ভারতের ধনীতম ব্যক্তি। তাঁর সম্পত্তির পরিমাণ তিন লক্ষ ৬৫ হাজার কোটি টাকা।

২০১৮ সালে দ্বিতীয় স্থানে থাকা টেক টাইকুন আজিম প্রেমজিকে পিছনে পেলে দ্বিতীয় ধনী হিসাবে উঠে এসেছে গৌতম আদানি | তাঁর সম্পত্তির পরিমাণ এক লক্ষ ১১ হাজার কোটি টাকা। আজিম প্রেমজি এবার পৌঁছে গিয়েছেন ১৭ নম্বরে। অম্বানী এবং আদানিকে অনুসরণ করে ভারতীয় ধনীদের তালিকায় তৃতীয় স্থানে পৌঁছে গিয়েছেন অশোক লেল্যান্ডের মালিক হিন্দুজা ব্রাদার্স। তাঁর সম্পত্তির পরিমাণ এক লক্ষ ১০ হাজার কোটি টাকা। চতুর্থ স্থানে রয়েছেন পালোনজি গ্রুপের পালোনজি মিস্ত্রি। তাঁর সম্পত্তির পরিমাণ এক লক্ষ ছ’হাজার কোটি টাকা। এই ধনীতম তালিকার প্রথম পাঁচে স্থান পেলেন কোটাক মহেন্দ্র গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর উদয় কোটাক। তাঁর সম্পত্তির পরিমাণ এক লক্ষ পাঁচ হাজার কোটি টাকা। এইচসিএলের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান শিব নদর রয়েছেন ষষ্ঠ স্থানে। এক লক্ষ দু হাজার কোটি টাকা তাঁর সম্পত্তি। সপ্তম স্থানে রয়েছেন রাধাকৃষ্ণ দামানি। সম্পত্তির পরিমাণ এক লক্ষ দুহাজার কোটির কিছু কম। ডিমার্টের প্রতিষ্ঠাতা তিনি। অষ্টম ভারতীয় ধনী হল গোদরেজ পরিবার। সম্পত্তির পরিমাণ ৮৫ হাজার কোটি টাকা। নবম ধনী হলেন লক্ষ্মী মিত্তল। স্টিল ম্যাগনেট লক্ষ্মী মিত্তলের সম্পত্তির পরিমাণ ৭৪ হাজার চারশো নব্বই কোটি টাকা। এবং দশম ধনী ভারতীয় হলেন আদিত্যা বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা। তাঁর সম্পত্তির পরিমাণ ৬৮ হাজার কোটি টাকা।

২০১৯-এ ছ’জন নিউকামার রয়েছেন এই তালিকায়। তাঁরা অবশ্য কেউই প্রথম দশে স্থান পাননি। যেমন তালিকার ৭২ নম্বরে রয়েছেন বাইজু লার্নিং অ্যাপের স্রষ্টা বাইজু রবীন্দ্রন। তাঁর সম্পত্তির পরিমাণ ১৩ হাজার পাঁচশো কোটি টাকা। তার পর ৮৬ নম্বরে রয়েছেন মনোহর লাল এবং হলদিরামের মধূসুদন অগ্রবাল। তাঁদের সম্পত্তির পরিমাণ ১২ হাজার কোটি টাকা ( ১.৭ বিলিয়ন ডলার)। এছাড়া ১০ হাজার কোটি টাকা ( ১.৫ বিলিয়ন ডলার) সম্পত্তি নিয়ে জাকুয়ারের রাজেশ মেহরা রয়েছেন ৯৫ নম্বরে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top