News Flash

  • Home
  • Uncategorized
  • সিপাহীজলা নৌকাঘাটে বাইক চুরি
Image

সিপাহীজলা নৌকাঘাটে বাইক চুরি

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১০ অক্টোবর৷৷ নিরাপত্তারক্ষীদের মুখে ঝামা ঘষে বাইক নিয়ে চম্পট দিল চোরের দল৷ ঘটনা বৃহস্পতিবার বিকেলে গর্বের সিপাহীজলা নৌকাঘাটের মূল ফটক থেকে৷ বিশালগড় থানাধীন উত্তর চড়িলামের বাসিন্দা নবজিৎ দেবনাথ(২২)৷ তার বন্ধুদের সঙ্গে নিয়ে নিজের পালসার বাইকে করে সিপাহীজলা নৌকাঘাটে আসে৷ যাওয়ার সময় টিআর-০৭ সি-৮৯১২ নাম্বারের বাইকটি জাতীয় সড়ক সংলগ্ণ নৌকাঘাটের সামনে রেখে জলাশয়ের দারে যায়৷

তাদের অভিযোগ সেখানে প্রায় ১৫ মিনিট ঘোরাফেরা করার পর এসে দেখে বাইকটি উধাও৷ মুহুর্তে খবরটি ছড়িয়ে পরে চারদিকে৷ ছুটে আসে অভায়ারণ্যে কর্মরত কর্মী ও নিরাপত্তা রক্ষীরা৷ বাইকটি সন্ধানে নবজিৎ দেবনাথ সহ তার বন্ধুরা বিভিন্ন জায়গায় ছুটে যায়৷ তন্ন তন্ন করে খুজা হয় সিপাহীজলা জঙ্গলেও৷ অনেক খোজাখুজির পর বাইকটি না পেয়ে হতাশ হয়ে বিশালগড় থানার দ্বারস্থ হয় বাইক মালিক নবজিৎ দেবনাথ৷ পুলিশ চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্তে নেমেছে৷

দিন দুপুরে এই বাইক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে সিপাহীজলা অভয়ারণ্য চত্বরে৷ এর আগে অনেকগুলি বাইক চুরি হয়েছে একই জায়গা থেকে৷ তাছাড়া এই গেইটে নেই কোন নিরাপত্তা রক্ষী৷ সিপাহীজলা অভয়ারণ্যের মূল ফটক সহ নৌকাঘাট এলাকায় পুলিশি প্রহরায় দাবি জানিয়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top