News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু ও কাশ্মীরে নির্বাচন বয়কট করল কংগ্রেস
Image

জম্মু ও কাশ্মীরে নির্বাচন বয়কট করল কংগ্রেস

জম্মু, ৯ অক্টোবর (হি.স.) : জম্মু ও কাশ্মীরের ব্লক ডেভেল্পমেন্ট কাউন্সিলের (বিডিসি) নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নীল কংগ্রেস। স্থানীয় প্রশাসনের পক্ষপাতিত্বমূলক আচরণের পাশাপাশি বহু রাজনৈতিক নেতাদের গৃহবন্দি করে রাখা হয়েছে বলে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব।  

আগামী ২৪ অক্টোবর বিডিসি নির্বাচন অনুষ্ঠিত হবে জম্মু ও কাশ্মীরে। ৫ আগস্ট ৩৭০ ধারার অবলুপ্তির পর এই প্রথম কোনও নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন বয়কট করার প্রসঙ্গে জম্মু ও কাশ্মীরের প্রদেশ কংগ্রেস সভাপতি জি এ মীর জানিয়েছেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠাগুলির ক্ষমতায়নের বিশ্বাসী কংগ্রেস। শতাব্দী প্রাচীন দলটি কখনও কোনও নির্বাচনের মুখোমুখি হওয়া থেকে পালিয়ে যায়নি। কিন্তু স্থানীয় প্রশাসনের পক্ষপাতিত্ব মূলক আচরণ এবং রাজনৈতিক নেতাদের ক্রমাগত গৃহবন্দী করে রাখার জন্য নির্বাচনের বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ করা যেতে পারে গৃহবন্দী থাকার পর সম্প্রতি মুক্তি পেয়েছেন জি এ মীর। তিনি দাবি করেছেন, বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য মূলধারার রাজনৈতিক দলগুলির উপর বাধা তৈরি করছে স্থানীয় প্রশাসন। জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক পরিবেশ নষ্ট করে দেওয়া হয়েছে। দলীয় কর্মী এবং নেতাদের গৃহবন্দি করে রাখা হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top