News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশের সাথে রাজ্যের যোগাযোগ ও বাণিজ্য নিয়ে হাসিনা-বিপ্লবের বৈঠক দিল্লীতে
Image

বাংলাদেশের সাথে রাজ্যের যোগাযোগ ও বাণিজ্য নিয়ে হাসিনা-বিপ্লবের বৈঠক দিল্লীতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর৷৷ ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে যোগাযোগ ও আমদানী রপ্তানী বাণিজ্য নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আলোচনা করেছেন৷ তাতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন৷ মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রে খবর আলোচনা ইতিবাচক হয়েছে৷


বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিমন্ত্রনে বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পাড়ি দেন দেশের রাজধানী নয়া দিল্লীতে৷ সেখানে পার্শবর্তী দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী প্রায় দেড় ঘন্টা বৈঠক করেন৷
এই সুদীর্ঘ ও গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন বিষয়ে উন্নতির জন্য প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রীর সামনে বিভিন্ন বিষয় উত্থাপন করেন৷ মুখ্যমন্ত্রী রাজ্যের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যকে আরও সরল করার লক্ষ্যে এই বৈঠকে অনুরোধ করেন৷ পাশাপাশি আগরতলা আর ঢাকার মধ্যে বিমান পরিষেবা চালু করার জন্য বলেন মুখ্যমন্ত্রী৷


এই অনুরোধে শেখ হাসিনা সহমত প্রকাশ করেছেন এবং এই বিষয় বিবেচনা করবেন বলে জানিয়েছেন৷ উভয়ের মধ্যে আন্ত রাষ্ট্র গাড়ি চলাচলের জন্য সাময়িক পারমিট সহ বিবিআইএন নাম্বার প্রদানের বিষয়েও ইতিবাচক কথাবার্তা হয়৷ শেখ হাসিনা জানিয়েছেন যে ভারত-বাংলাদেশ এর মধ্যে আসন্ন বেঠকে যে চুক্তিগুলি হবে তার মধ্যে এই বিষয়টিও রয়েছে৷


তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশ সরকার ভারত সরকারের সঙ্গে সহমতিক্রমে ত্রিপুরার সোনামুড়া আর বাংলাদেশের মধ্যে তৈরি হতে যাওয়া জলপথকে ’’আন্তর্জাতিক প্রটোকল রুট’’ হিসাবে ঘোষণা করার বিষয়েও বিবেচনা করা হবে৷ তাছাড়া এই বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে রাজ্য থেকে রাবার ও বাঁশ সহ ১৪ টি বিভিন্ন পণ্য রপ্তানির উপর ছাড়ের বিষয়েও আলোচনা হয়েছে৷ উল্লেখ্য, এর আগে ৭ টি পণ্যের রপ্তানির উপর বাংলাদেশ সরকার ছাড় দিয়েছিল৷ নতুন করে দেওয়া ছাড়ের মধ্যে রয়েছে বাঁশ ও রাবারও৷ এই গুরুত্বপূর্ণ বৈঠকে এছাড়াও বিভিন্ন বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানা গেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top