News Flash

  • Home
  • Uncategorized
  • চাকা বন্ধের কবলে অসম, সিটিবাসের অভাবে গুয়াহাটিতে দুর্ভোগ চরমে
Image

চাকা বন্ধের কবলে অসম, সিটিবাসের অভাবে গুয়াহাটিতে দুর্ভোগ চরমে

গুয়াহাটি, ৩ অক্টোবর (হি.স.) : পেট্ৰোপণ্য, যন্ত্ৰাংশ, বিমা-সহ আনুষঙ্গিক সব দ্ৰব্যের মূল্যবৃদ্ধির পরিপ্ৰেক্ষিতে যাত্রীভাড়া বাড়ানোর দাবিতে সারা অসম মোটর পরিবহণ সংস্থা আহূত ২৪ ঘণ্টার চাক্কা বন্ধের কবলে পড়ে রাজধানী গুয়াহাটি-সহ গোটা রাজ্যের নাগরিককুল চরম দুর্ভোগের শিকার হয়েছেন । ভাড়া বাড়ানোর জন্য সরকারের কাছে বার বার দাবি জানানো হচ্ছিল। কিন্তু সরকার তাদের দাবির প্রতি কোনও গুরুত্ব না দেওয়ায় পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী আজ ৩ অক্টোবর ভোর পাঁচটা থেকে আগামীকাল ৪ অক্টোবর ভোর পাঁচটা পর্যন্ত ২৪ ঘণ্টার চাক্কা বন্ধ কর্মসূচি পালন করছে সংস্থা।

সারা অসম মোটর পরিবহণ সংস্থা আহূত ২৪ ঘণ্টার চাক্কা বন্ধের প্রভাবে গোটা অসম প্রায় অচল হয়ে পড়েছে। রাস্তায় চলাচল করছে না কোনও বাণিজ্যিক যাত্রীবাহী বাস। গুয়াহাটির রাজপথেও চলেনি সিটিবাস। ফলে নিত্যযাত্রীদের আজ গোটা দিন চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে গুয়াহাটি মহানগরীতে সকালে স্কুল-কলেজের ছাত্রছাত্রী থেকে অফিস-কাছারির কৰ্মচারীরা ঘণ্টার ঘণ্টার পর ঘণ্টা রাজপথে অপেক্ষা করে সিটিবাস পাননি। উপায়ান্তর হয়ে মাত্রাতিরিক্ত ভাড়া দিয়ে অটো রিকশো, প্যাডেল রিকশো করে নিজের নিজের গন্তব্যস্থলে যাতায়াত করতে বাধ্য হন। অনেকে পায়ে হেঁটে তাঁদের গন্তব্যে ছুটে যান।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top