News Flash

  • Home
  • Uncategorized
  • আমবাসায় বিস্তর পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার
Image

আমবাসায় বিস্তর পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর ৷৷ শারদীয়া দূর্গাৎসবের প্রাক মূহুর্তে আবারও বড়সড় সাফল্য পেলো আমবাসা থানার পুলিশ৷ বুধবার সকালে রুটিন চেকিং এর সময় আমবাসা থেকে কমলপুর মহকুমাধীন শান্তিরবাজারে যাওয়ার পথে লালছড়ি এলাকায় ম্যাক্সি ট্রাক থেকে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমানে বিভিন্ন ব্রান্ডের বিলিত মদ আটক করা হয়৷

একই সঙ্গে গাড়ি চালক অসিত রঞ্জন পাল এবং সুমিত দাস নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়৷ তাদের বাড়ি সালেমা থানাধীন শান্তিরবাজার এলাকায়৷ থানার ভারপ্রাপ্ত অফিসার দিনেশ দেববর্মা জানান বাজেয়াপ্ত নেশা সামগ্রী সহ ধৃত দুইজনকে বুধবার জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে৷ পূজার মরশুমে এরকম অভিযান জারি থাকবে৷ জানা যায় আটককৃত বিলিতি মদ গুলি চড়া দামে বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিলো৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top