News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারে বৃষ্টি ও বন্যায় মৃত্যু বেড়ে ৪২, এখনও জলের তলায় পাটনার পথঘাট
Image

বিহারে বৃষ্টি ও বন্যায় মৃত্যু বেড়ে ৪২, এখনও জলের তলায় পাটনার পথঘাট

পাটনা, ২ অক্টোবর (হি.স.): বৃষ্টি থামলেও, বন্যা পরিস্থিতির এখনও কোনও উন্নতি হয়নি বিহারে| বন্যা-কবলিত বিহারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা| বিহারে বৃষ্টি ও বন্যায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৪২ জনের| এখনও জলমগ্ন পাটনার পথঘাট| জলমগ্ন ঘর-বাড়ি| গৃহহীন বহু মানুষ|

দুর্যোগে ব্যবস্থাপনা দফতর (বিহার)-এর প্রিন্সিপাল সেক্রেটারি প্রত্যয় অমিত জানিয়েছেন, ‘বিহারের ভাগলপুরে গঙ্গা নদীর জলস্তর বেড়েছে| সবচেয়ে ক্ষতিগ্রস্ত কাহালগাঁও| ওই স্থানে মোতায়েন রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর টিম| ত্রাণ শিবির ও বন্যা-দুর্গতদের জন্য রান্নাঘর তৈরি করা হয়েছে| প্রিন্সিপাল সেক্রেটারি আরও জানিয়েছেন, বৃষ্টি ও বন্যায় বিহারে এখনও পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে|

বিহারে বন্যা পরিস্থিতির জন্য নীতীশ কুমার সরকারের বিরুদ্ধে বিষোদগার করলেন বিহার বিজেপির সভাপতি সঞ্জয় জয়সওয়াল| মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে সঞ্জয় লিখেছেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বিহার প্রশাসন|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top