News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রেনের ধাক্কায় পঞ্চাশোর্ধ মহিলার মৃত্যু ধর্মনগরে
Image

ট্রেনের ধাক্কায় পঞ্চাশোর্ধ মহিলার মৃত্যু ধর্মনগরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্ঢেম্বর৷৷ রেলের ধাক্কায় ফের একজনের মৃত্যু হয়েছে৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার দক্ষিণ হুড়োয়া এলাকায় রেলের ধাক্কায় পঞ্চাশোর্ধ এক মহিলার মৃত্যু হয়েছে৷ শিলচর-আগরতলা ট্রেনের ধাক্কায় সোমবার দুপুর ১টা নাগাদ ওই ঘটনা ঘটেছে বলে জিআরপি জানিয়েছে৷ মহিলার পরিচয় এখনও জানা সম্ভব হয়নি বলে পুলিশ দাবি করেছে৷


ধর্মনগর থানার পুলিশ জানিয়েছে, আজ দুপুর ১টা নাগাদ দক্ষিণ হুড়োয়া ২৪/৩ নম্বর পিলারের কাছে শিলচর- আগরতলা ট্রেনের ধাক্কায় ওই মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে৷ পুলিশের দাবি, মহিলার বয়স পঞ্চাশের উপর হবে বলে অনুমান করা হচ্ছে৷ পুলিশের কথায়, ওই ট্রেনের চালক বিষয়টি টের পেয়ে স্টেশনমাস্টারকে খবর দেন৷ তিনি পুলিশকে জানান৷ খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে৷


এদিকে, জনৈক রিকশা চালক রঞ্জিত শব্দকর জানান, দুই মহিলাকে পূর্ববাজার এলাকা থেকে দক্ষিণ হুড়োয়া গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে দিয়ে এসেছিলেন৷ ট্রেনের ধাক্কায় মৃত মহিলা তাদের মধ্যেই একজন৷ কিন্তু, প্রশ্ণ উঠেছে, অপর মহিলা এখন কী অবস্থায় রয়েছেন৷ কারণ, ট্রেনের চালকও স্পষ্ট করেছেন, দুর্ঘটনার সময় তিনি দুই মহিলাকে দেখেছিলেন৷ স্বাভাবিকভাবেই, ওই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷


তাছাড়া, এক সপ্তাহের মধ্যে একই এলাকায় ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে৷ ওই মহিলার মৃতদেহ বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে রয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top