News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্গোৎসবে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা, দশমীর দিনই প্রতিমা বিসর্জনের নির্দেশ
Image

দুর্গোৎসবে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা, দশমীর দিনই প্রতিমা বিসর্জনের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্ঢেম্বর৷৷ পশ্চিম ত্রিপুরায় গ্রামীণ এলাকায় ১৪৮টি এবং শহরাঞ্চলে ৪০৪টি দুর্গাপূজা হবে৷ তবে, দশমীর দিনেই প্রতিমা বিসর্জন করতে হবে৷ কোনও অতিরিক্ত সময় এ-বছর দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পশ্চিমের পুলিশ সুপার অজিতপ্রতাপ সিং৷ এতে, পুরনো ঐতিহ্য এ-বছর ফিরে আসবে বলেই মনে হচ্ছে৷ কারণ, বছরখানেক আগেও দশমীর দিন সারিবদ্ধভাবে বিভিন্ন ক্লাব ও বাড়িঘরের পূজার দুর্গা প্রতিমা বিসর্জন হত দশমীর দিনই৷ তাঁর সাফ কথা, দুগর্োৎসবের আনন্দে যাতে কোনও বাধা না পরে, সেই লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷


আজ ট্রাফিক পুলিশ সুপার পিনাকী সামন্তকে সাথে নিয়ে সাংবাদিক সম্মেলনে পশ্চিম জেলার পুলিশ সুপার বলেন, বাঙালির প্রধান উৎসব দুর্গাপূজা ত্রিপুরায় জাতি-উপজাতির মেলবন্ধন হিসেবেই বহুকাল ধরে পরিচিত৷ তাই, উৎসবের দিনগুলিতে ত্রিপুরার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং জননিরাপত্তার খাতিরে প্রতি বছরের মতো এ-বছরও বিশেষ আয়োজন করা হয়েছে৷ তাঁর কথায়, প্রতিটি ক্লাবকে ইতিমধ্যে অবগত করা হয়েছে পূজার আয়োজনে এবং প্যান্ডাল নির্মাণে পর্যাপ্ত নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে৷ তাছাড়া, পূজামণ্ডপ-সহ দর্শনার্থীদের যাতায়াতের ব্যবস্থাতেও কোনও ত্রুটি রাখা যাবে না৷


এদিন তিনি বলেন, ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে পশ্চিম জেলায় ২,০০০ পুলিশ কর্মী দুর্গা পূজার দিনগুলিতে জননিরাপত্তার দায়িত্বে থাকবেন৷ তবে এর সংখ্যা বাড়তেও পারে বলে তিনি অনুমান করছেন৷ তিনি আরও জানান, আগরতলা শহরে ৪০টি পুলিশ বুথ এবং ২০টি ওয়াচ টাওয়ার বসানো হবে৷ সাথে তিনি বলেন, ২৫ থেকে ৩০টি স্থানে সিসিটিভি বসানো হবে৷ পুলিশ সুপারের কথায়, প্রতিটি ক্লাবকে নিজেদের প্যান্ডালে সিসিটিভি বসানোর জন্য অনুরোধ করা হয়েছে৷ কারণ, নজরদারি রাখার ক্ষেত্রে সিসিটিভি খুবই জরুরি৷ তাঁর দাবি, ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হবে, এতে মানুষ নিরাপদে পূজার আনন্দ নিতে পারবেন৷


পশ্চিম জেলার পুলিশ সুপার আজ সাফ জানিয়েছেন, বিসর্জনে অতিরিক্ত দিনের অনুমতি এ-বছর দেওয়া হবে না৷ দশমীর দিনই প্রতিমা বিসর্জন করতে হবে সকলকে৷ তাঁর কথায়, প্রতিমা নিরঞ্জনে দশমীর দিন নির্দিষ্ট রাস্তা স্থির করে দেওয়া হয়েছে৷ তাতে সকলেই দশমীর আনন্দও উপভোগ করতে পারবেন৷ তাঁর দাবি, প্রতিমা নিরঞ্জনের পুরনো ঐতিহ্য এ-বছর ফিরে আসবে৷ এতে পুরনো ঐতিহ্য এ-বছর ফিরে আসবে বলেই মনে হচ্ছে৷ কারণ, বছরখানেক আগেও দশমীর দিন সারিবদ্ধভাবে বিভিন্ন ক্লাব ও বাড়িঘরের পূজার দুর্গা প্রতিমা বিসর্জন হত দশমীর দিনই৷ কিন্তু, গত কয়েক বছরে বড় বাজেটের পূজা দশমীর দিন বিসর্জন দেওয়া হয় না৷ ওই তালিকায় আগরতলা শহরের প্রচুর নামি ক্লাব রয়েছে৷ তাই, দশমীর দিনেই প্রতিমা নিরঞ্জনের সিদ্ধান্ত কার্যকর হবে কিনা সেই প্রশ্ণ উড়িয়ে দেওয়া যায় না৷


এদিকে, ট্রাফিক পুলিশ সুপার পিনাকী সামন্ত বলেন, দুর্গোৎসবের দিনগুলিতে সন্ধ্যার পর থেকে যাতায়াতে কিছু বিধিনিষেধ আরোপ করা হবে৷ সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু রাস্তা দিয়ে সন্ধ্যার পর থেকে অনুমতি ছাড়া যানবাহন যাতায়াত করতে পারবে না৷ তবে, সকলেই যাতে পূজার আনন্দ উপভোগ করতে পারেন সে দিকে খেয়াল রেখেই ওই আয়োজন করা হচ্ছে৷ এদিন তিনি সতর্ক করে দেন, ট্রাফিক আইন লঙ্ঘন করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top