News Flash

  • Home
  • Uncategorized
  • জলের দাবীতে খাসিয়ামঙ্গলে পথ অবরোধ
Image

জলের দাবীতে খাসিয়ামঙ্গলে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ সেপ্ঢেম্বর৷৷ শুখা মরশুমের শুরুতেই তীব্র পানীয় জলের সঙ্কট৷ জলের দাবিতে তেলিয়ামুড়া অমরপুর সড়ক অবরোধ করল এলাকাবীসারা৷ ঘটনা খাসিয়ামঙ্গল এলাকায়৷ শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ৷ অবরোধ চলে প্রায় তিন ঘণ্টা ধরে৷


শুখা মরশুমের শুরুতেই জলস্তর নিচে নেমে যায়৷ ফলে খাসিয়ামঙ্গল এলাকায় তীব্র পানীয় জলের সঙ্কট দেখা দেয় গত কয়েকদিন ধরে৷ এই সমস্যা নিরসনের জন্য এলাকাবাসীরা শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ তেলিয়ামুড়া- অমরপুর সড়ক অবরোধ করে খাসিয়ামঙ্গলে৷ ফলে রাস্তার উভয়দিকে যাত্রীবাহী যানবাহন আটকে পড়ে৷ দেখা দেয় যাত্রী দুর্ভোগ৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তেলিয়ামুড়া এসডিপিও, তেলিয়ামুড়া ব্লক আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী৷ প্রশাসন দফায় দফায় অবরোধকারীদের সাথে কথাবার্তা বলেন৷


কিন্তু অবরোধকারীরা তাদের দাবিতে অনড় থাকে৷ এই অবরোধ চলে তিন ঘণ্টা ধরে৷ পরে সড়ক অবরোধ স্থলের সংলগ্ণ এলাকায় থাকা বিএসএফ জওয়ান ছুটে এসে জল সরবরাহ করার প্রতিশ্রুতি দেয়, এর পাশাপাশি ডিডব্লিউএস দপ্তর ও ওয়াটার পাম্প মেশিনটি সাড়াই করে নিত্যদিন জল সরবরাহ করবে৷ প্রতিশ্রুতি পেয়ে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top