News Flash

  • Home
  • Uncategorized
  • বাধারঘাট উপনির্বাচনে হেরেও খুশি সিপিএম
Image

বাধারঘাট উপনির্বাচনে হেরেও খুশি সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্ঢেম্বর৷৷ উপনির্বাচনে হেরেও খুশি সিপিএম৷ সিপিএম সমর্থিত বামফ্রন্ট প্রার্থী বুল্টি বিশ্বাসের কথায় মানুষের বিপুল সমর্থন প্রত্যাশায় ছিল না৷ এই ফলাফলে প্রমাণিত হয়েছে সিপিএমের পাশে মানুষ এখনও রয়েছেন৷ তাঁর দাবি, আজকের ফলাফল আগামীদিনের রসদ জোগাবে৷ এদিকে, বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর এই ফলাফলে বিজেপির জনবিরোধী নীতি এবং মানুষের ওপর ক্রমাগত আক্রমণের বিরুদ্ধে ক্ষোভের বর্হিপ্রকাশ ঘটেছে৷


এদিন বামফ্রন্ট প্রার্থী বুল্টি বিশ্বাস বলেন, বাধারঘাট উপনির্বাচনে পরাজয় হয়েছে ঠিকই৷ কিন্তু, গণদেবতাদের বিপুল জনসমর্থন আশা করেনি৷ বিধানসভা নির্বাচনের পর এই ফলাফল প্রমাণ করেছে, মানুষ এখনও বামেদের পাশে রয়েছেন৷ তিনি জোর গলায় বলেন, আজকের এই ফলাফল আগামীদিনে আরও শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে সহায়ক হবে৷ তাঁর দাবি, আগামীদিনে এই ফলাফল বামেদের সংগ্রামে রসদ জোগাবে৷


এদিকে, বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর বলেন, সমস্ত বাধা বিপত্তি অগ্রাহ্য করে বামফ্রন্ট জয়ী হতে না পারলেও বিপুল মানুষের সমর্থন পেয়েছে৷ তাঁর কথায়, বিজেপির জনবিরোধী নীতি এবং মানুষের ওপর ক্রমাগত আক্রমণের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বর্হিপ্রকাশ বামফ্রন্টকে বিপুল সমর্থনের মাধ্যমে প্রকাশ পেয়েছে৷ তাঁর দাবি, বাধারঘাট জনগণের আস্থা ভরসাস্থল হয়ে দাঁড়াবে৷ যা আগামীদিনে সংগ্রাম এগিয়ে নিয়ে যেতে সহায়ক ভূমিকা নেবে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top