News Flash

  • Home
  • Uncategorized
  • ফের মহার্ঘ্য পেট্রোল ও ডিজেল, ক্রমশই বাড়ছে দুঃশ্চিন্তা
Image

ফের মহার্ঘ্য পেট্রোল ও ডিজেল, ক্রমশই বাড়ছে দুঃশ্চিন্তা

নয়াদিল্লি ও কলকাতা, ২৬ সেপ্টেম্বর (হি.স.): গত মঙ্গলবার পর্যন্ত, পরপর ৮ দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছিল জ্বালানি তেলের মূল্য| শুধুমাত্র বুধবার পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি| কিন্তু, বৃহস্পতিবার ফের মহার্ঘ্য হল পেট্রোল ও ডিজেল| মধ্যরাত থেকে কার্যকর হয়েছে জ্বালানি তেলের নতুন মূল্য| দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে বৃহস্পতিবার পেট্রোলের দাম বেড়েছে ০.০৬ পয়সা করে| ডিজেলের দাম বেড়েছে ০.০৭ পয়সা করে|

বৃহস্পতিবার মূল্যবৃদ্ধির পর দিল্লিতে লিটারপ্রতি পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে হয়েছে, যথাক্রমে-৭৪.১৯ টাকা (পেট্রোল) এবং ৬৭.১৪ টাকা (ডিজেল)| কলকাতায় পেট্রোল ও ডিজেলের বর্ধিত মূল্য হল-৭৬.৮৮ টাকা (পেট্রোল) এবং ৬৯.৫৬ টাকা (ডিজেল)| মুম্বইয়ে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে হয়েছে-৭৯.৮৫ টাকা (পেট্রোল) এবং ৭০.৪৪ টাকা (ডিজেল)| চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের বর্ধিত মূল্য হল-৭৭.১২ টাকা (পেট্রোল) এবং ৭০.৯৮ টাকা (ডিজেল)| প্রসঙ্গত, লাগাতার পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে থাকায় উত্সবের মরশুমে রীতিমতো চিন্তায় রয়েছে সাধারণ মানুষ| কারণ, দুই জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে পণ্য পরিবহণের খরচ বাড়তে পারে| জিনিসপত্রেরও দাম বাড়তে পারে|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top