News Flash

  • Home
  • Uncategorized
  • ১৮ অক্টোবরের মধ্যে রামজন্মভূমি মামলায় শুনানি শেষ করতে চায় সুপ্রিম কোর্ট

১৮ অক্টোবরের মধ্যে রামজন্মভূমি মামলায় শুনানি শেষ করতে চায় সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি.স.) রামজন্মভূমি মামলার যাবতীয় শুনানি ১৮ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। বৃহস্পতিবার এই মামলার সঙ্গে যুক্ত সব পক্ষেকে এমন জানাল দেশের শীর্ষ আদালত। ১৮ অক্টোবরের মধ্যে শুনানি প্রক্রিয়া শেষ করতে না পারলে এর জন্য আর বাড়তি সময় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তিনি আরও বলেন যে রায় লেখার জন্য চার সপ্তাহ সময় লাগবে।

সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চে রঞ্জন গগৈ ছাড়াও র‍য়েছেন এস এ বোবদে, ডি ওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ, এস আবদুল নজির ১৮ অক্টোবরের মধ্যে শুনানি শেষ করার জন্য মামলার সকল পক্ষকে এগিয়ে আসতে বলেছেন। অন্যদিকে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এফএমআই কালিফুল্লা, আধ্যাত্মিক গুরু শ্রীশ্রী রবিশঙ্কর, বর্ষীয়ান আইনজীবী শ্রীরাম পাচুরকে মধ্যস্থতাকারি হিসেবে নিযুক্ত করেছিল সুপ্রিম কোর্ট। এই মধ্যস্থতাকারি প্যানেলকে আট সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। মে মাসের ১০ তারিখে প্যানেলের পক্ষ থেক সুপ্রিম কোর্টকে অভ্যন্তরীণ রিপোর্ট জমা দেয়। ১৫ আগস্ট পর্যন্ত প্যানেলকে বাড়তি সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট। মধ্যস্থতাকারি দল ব্যর্থ হওয়ায় ফের এই মামলায় শুনানি শুরু করে সুপ্রিম কোর্ট।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top