News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু ও কাশ্মীর লাগোয়া বায়ুসেনা ঘাঁটিতে জইশ সন্ত্রাসবাদীদের হামলার আশঙ্কা, শ্রীনগর-পাঠানকোটে জারি সতর্কতা
Image

জম্মু ও কাশ্মীর লাগোয়া বায়ুসেনা ঘাঁটিতে জইশ সন্ত্রাসবাদীদের হামলার আশঙ্কা, শ্রীনগর-পাঠানকোটে জারি সতর্কতা

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীর লাগোয়া বিভিন্ন বায়ুসেনা ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালাতে পারে জইশ-ই-মহম্মদ (জেইএম) সন্ত্রাসবাদীরা| প্রস্তুতিও শুরু করে দিয়েছে জইশ-ই-মহম্মদ (জেইএম) সন্ত্রাসবাদীদের একটি মডিউল| ওই মডিউলের ৮-১০ জন জইশ-ই-মহম্মদ সন্ত্রাসবাদী বায়ুসেনা ঘাঁটিতে আত্মঘাতী হামলার চালানোর জন্য পরিকল্পনা করছে| গোয়েন্দা সূত্রে এই হামলার খবর পাওয়ার পরই জম্মু ও কাশ্মীর লাগোয়া বিভিন্ন বায়ুসেনা ঘাঁটিতে সতর্কতা জারি করা হয়েছে| বিশেষ করে শ্রীনগর, অবন্তিপোরা, জম্মু, পাঠানকোট ও হিন্দোন বায়ুসেনা ঘাঁটিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে|

বুধবার শীর্ষস্থানীয় সরকারি সূত্রের খবর, জইশ-ই-মহম্মদ (জেইএম) সন্ত্রাসবাদীদের একটি মডিউল সম্পর্কে সতর্ক করেছে গোয়েন্দা বিভাগ| ওই মডিউল জম্মু ও কাশ্মীর লাগোয়া বায়ুসেনা ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালাতে পারে| তাই শ্রীনগর, অবন্তিপোরা, জম্মু, পাঠানকোট, হিন্দোন প্রভৃতি বায়ুসেনা ঘাঁটিতে উচ্চ সতর্কতা (অরেঞ্জ অ্যালার্ট) জারি করা হয়েছে| সর্বক্ষণ গোটা পরিস্থিতির দিকে নজর রয়েছে শীর্ষ আধিকারিকদের| জইশ সন্ত্রাসবাদীদের গতিবিধি বুঝতে পারা মাত্রই উচ্চ সতর্কতা জারি করা হয়েছে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top