News Flash

  • Home
  • Uncategorized
  • গত ১ বছরে ৪টি সন্ত্রাসবাদী মামলার সমাধান : কিশত্বরে গ্রেফতার ৩ হিজবুল জঙ্গি
Image

গত ১ বছরে ৪টি সন্ত্রাসবাদী মামলার সমাধান : কিশত্বরে গ্রেফতার ৩ হিজবুল জঙ্গি

জম্মু, ২৩ সেপ্টেম্বর (হি. স.) : বিগত এক বছরে জম্মু ও কাশ্মীরের কিশত্বরে ৪টি সন্ত্রাসমূলক ঘটনা ঘটেছে। সিআরপিএফ, সেনাবাহিনী ও এনআইএ টিমের সহায়তায় যার সমাধান সম্ভব হয়েছে বলে সোমবার জানালেন জম্মু জোনের পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মুকেশ সিং। এই একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপ মামলায় এখনও পর্যন্ত কিশত্বরে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এই তিনজনই হিজবুল মুজাহিদিন জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িত।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জম্মু জোনের আইজিপি মুকেশ সিং জানান, “গত এক বছরে কিশত্বরে ৪টি সন্ত্রাসমূলক ঘটনা ঘটেছে। কিশত্বরে পুলিশের ধারাবাহিক অভিযানের মাধ্যমে আমরা বিগত ১ বছরের এই ৪টি মামলার সমাধান করতে সক্ষম হয়েছি।” তিনি আরও জানান, “এখন পর্যন্ত আমরা এই মামলায় ৩ জন হিজবুল জঙ্গিকে গ্রেফতার করেছি। চন্দ্রকান্ত শর্মা (বিজেপি) এবং তাঁর পিএসও হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এই তিনজনকে। ধৃত এই তিনজনের মধ্যে একজন নিসার আহমদ শেখ, হত্যার ষড়যন্ত্রে অংশ নিয়েছিল এবং অনিল পরিহর (বিজেপি) নামে অপর ব্যক্তি হত্যার সময় উপস্থিত ছিল।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top