News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন ঋণে সুদের নতুন পদ্ধতি আগামী মাস থেকেই : ঘোষণা এসবিআইয়ের
Image

নতুন ঋণে সুদের নতুন পদ্ধতি আগামী মাস থেকেই : ঘোষণা এসবিআইয়ের

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি. স.) : শীর্ষ ব্যাঙ্কের পর এবার দেশের বৃহত্তম ব্যাঙ্ক ঘোষণা করল। ভারতীয় স্টেট ব্যাংক সোমবার জানিয়ে দেয়, ১ অক্টোবর থেকেই নতুন ঋণে পরিবর্তনশীল সুদের হার বা ফ্লোটিং রেট স্থির করতে রেপোরেট পদ্ধতিকে মাপকাঠি বা এক্সটারনাল বেঞ্চমার্ক হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ, রেপোরেটের ভিত্তিতে সুদের হার নির্ধারিত হবে। যার ফলে, রেপোরেট কমলে, ঋণের সুদেও তার সুবিধা দ্রুত গ্রাহকের কাছে পৌঁছে যাবে।

তবে সমস্ত ঋণে এই সুবিধা মিলবে না। এসবিআই সূত্রের খবর, আপাতত আবাসন, খুচরো ব্যবসা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ঋণের ক্ষেত্রে এই নতুন পদ্ধতি গ্রহণ করা হবে। ইতিমধ্যেই বেশ কিছু ব্যাঙ্ক রেপোর সঙ্গে ঋণে সুদ যুক্ত করেছে। প্রসঙ্গত, অর্থনীতিকে চাঙ্গা করতে একাধিক পদক্ষেপ ঘোষণায় সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও আবাসন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বৃদ্ধিতে জোর দেওয়ার বিষয়ে জানিয়েছিলেন। এতদিন প্রায় সব ঋণে তহবিল সংগ্রহ বা এমসিএলআর পদ্ধতিতে সুদ স্থির হয়। কিছু ক্ষেত্রে বেস রেটের ভিত্তিতেও সুদ ঠিক হয়ে থাকে। এবার পরিবর্তন হবে সেই পদ্ধতি। তবে পুরনো ঋণের ক্ষেত্রে পদ্ধতি পরিবর্তন হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। এক্ষেত্রে ব্যাঙ্কের সঙ্গেই যোগাযোগ করতে হবে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top