News Flash

  • Home
  • Uncategorized
  • রান্নার গ্যাসের সংকট, অবরোধ ভোক্তাদের
Image

রান্নার গ্যাসের সংকট, অবরোধ ভোক্তাদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর ৷৷ গ্যাসের দাবিতে আজ বড়জলায় অবরোধ করেছেন ভোক্তারা। বেশ কয়েকদিন ধরে লাইনে দাড়িয়েও তারা রান্নার গ্যাস পাচ্ছেন না। অথচ, কালোবাজারে দেদার বিক্রি হচ্ছে।

এদিন জনৈক ভোক্তা জানিয়েছেন, গত তিনদিন ধরে লাইনে দাড়িয়েও গ্যাস মিলছে না। তিনি অভিযোগ করেন, আর কে গ্যাস এজেন্সি কালোবাজারে গ্যাস বিক্রি করে দিচ্ছে। তাই প্রতিবাদে আজ অবরোধ করেছি, বলেন তিনি।

অপর এক ভোক্তা বলেন, ওই গ্যাস এজেন্সির গোদামে তল্লাসি চালালে প্রচুর গ্যাস সিলিন্ডার মজুত রয়েছে পাওয়া যাবে। তিনি জানান, আজ অফিস টাইমে অবরোধ করার সিদ্ধান্ত নিয়েছি। এদিকে, বড়জলায় অবরোধের জেরে প্রচুর যানবাহন আটকা পরে যায়। এমনকি স্কুল বাসও আটকা পরে অবরোধে।

খবর পেয়ে ছুতে আসেন পশ্চিম আগরতলা থানার পুলিশ। অবরোধের কারণে জনভোগান্তির বিষয়টি অবরোধকারীদের বোঝান পুলিশ আধিকারিকরা। বিষয়টি অনুভব করে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন। পশ্চিম আগরতলা থানার কর্তব্যরত পুলিশ আধিকারিক জানান, গ্যাস এজেন্সির কর্ণধারের সাথে কথা হয়েছে। সাথে তিনি খাদ্য দপ্তরকেও বিষয়টি জানিয়েছেন। এ-বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা খাদ্য দপ্তরের পক্ষ থেকেই নেওয়া হবে। তিনি বলেন, রান্নার সিলিন্ডার কালোবাজারে বিক্রি করার অভিযোগ প্রমাণিত হলে ওই এজেন্সির বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top