News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে ট্রাকে ধাক্কা অ্যাম্বুলেন্সের : চিকিৎসক-সহ মৃত্যু দু’জনের, গুরুতর আহত ৪ জন
Image

দিল্লিতে ট্রাকে ধাক্কা অ্যাম্বুলেন্সের : চিকিৎসক-সহ মৃত্যু দু’জনের, গুরুতর আহত ৪ জন

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি.স.): প্রচন্ড গতিতে ছুটে চলেছে অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সের আরোহী রোগী, একজন চিকিৎসক ও রোগীর পরিবারের সদস্যরা। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারল অ্যাম্বুলেন্সটি। দুর্ঘটনায় প্রাণ হারালেন চিকিৎসক-সহ দু’জন। এছাড়াও গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। শুক্রবার ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে দিল্লি-নয়ডা ডিরেক্ট টোল প্লাজার কাছে। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রের খবর, শুক্রবার দিল্লি-নয়ডা ডিরেক্ট (ডিএনডি) টোল প্লাজার কাছে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের, তাঁদের মধ্যে একজন পেশায় চিকিৎসক। ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল অ্যাম্বুলেন্সটি, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অ্যাম্বুলেন্সের চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top