News Flash

  • Home
  • Uncategorized
  • বাজার ইন্ডিয়ায় আগুন অল্পেতে রক্ষা উদয়পুর
Image

বাজার ইন্ডিয়ায় আগুন অল্পেতে রক্ষা উদয়পুর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৬ সেপ্ঢেম্বর৷৷ অগ্ণিকান্ড থেকে অল্পেতে রক্ষা পেলো উদয়পুর শহর৷ ঘটনা সোমবার বেলা আনুমানিক বারোটায় উদয়পুর বাজার ইন্ডিয়া নামক শপিং মলে৷ আর এতে শুরু হয় দৌড়ঝাপ৷ খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের৷ খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ ঘটনায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা শহরে৷


ঘটনার বিবরণে জানা যায়,সোমবার আনুমানিক বারোটায় উদয়পুর বাজার ইন্ডিয়া শপিং মলের জেনারেটর মেশিন অতিরিক্ত চলার ফলে হিট হয়ে মেশিনে আগুন লেগে কালো ধোঁয়া বেরুতে থাকলে শুরু হয় চিৎকার চেঁচামেচি৷ খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌছে জল ঢেলে আগুন আয়ত্তে আনে৷ তবে জেনারেটর মেশিনটি কোনও ভাবেই বন্ধ করা সম্ভব হচ্ছিলো না৷ অবশেষে দীর্ঘক্ষনের প্রচেষ্টার ফলে জেনারেটর মেশিনটি বন্ধ করতে সক্ষম হয় দমকল বাহিনীর কর্মীরা৷

আগুন তেমন ভাবে না লাগলেও এবং এতে তেমন কিছু ক্ষয়ক্ষতি না হলেও আগুন লাগার খবর চাউর হতেই শপিং মলে আসা ক্রেতাদের মধ্যে দৌড়ঝাপ শুরু হয়৷ এদিকে শপিং মলের ভেতরে থাকা এক যুবক অসুস্থ হয়ে পড়ে এরপর সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রাধাকিশোরপুর থানার পুলিশ৷ কিছুক্ষণ পর খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গোমতী জেলা শাসক তরুণ কান্তি দেবনাথ৷ গোমতী জেলা শাসক ঘটনাস্থল পরিদর্শন করে পরে নিজ চেম্বারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান শপিং মলের অত্যাবশ্যকীয় কাগজপত্র, নির্দেশিকা আছে কিনা তা দেখার জন্য উদয়পুর পুর পরিষদ, বিদ্যুত দপ্তর, ফায়ার সার্ভিস এর কাছে রিপোর্ট তলব করেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top