News Flash

  • Home
  • Uncategorized
  • মনু নদীতে নিখোঁজ ছাত্রীর মৃতদেহ উদ্ধার
Image

মনু নদীতে নিখোঁজ ছাত্রীর মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৬ সেপ্ঢেম্বর ৷৷ কৈলাসহর শ্রীরামপুর ব্রিজ সংলগ্ণ মনু নদী থেকে উদ্ধার হল রবিবার দুপুর থেকে নিখোঁজ হওয়া চতুর্থ শ্রেণির ছাত্র কিরণ দিগার এর মৃতদেহ৷ নিখোঁজ হওয়ার পর থেকে শুরু করে সোমবার মৃতদেহ উদ্ধার হওয়া পর্যন্ত কৈলাসহর থানায় অসহযোগিতার অভিযোগ করছেন স্থানীয় এলাকাবাসী৷

রবিবার দুপুর বেলা থেকে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের ৬নং ওয়ার্ড কিনাইর চর এলাকার বাসিন্দা আলোমনি দীঘার এর ১০ বছরের ছেলে কিরণ দিঘার৷ রাত পর্যন্ত ছেলের কোন খোঁজ না পেয়ে অসহায় আলোমনি দীঘার এলাকাবাসীদের সাহায্যে কৈলাসহর থানার দ্বারস্থ হয় তবে কৈলাসহর থানার কোন ধরণের সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ করেন এলাকাবাসী ৷


সোমবার ভোর বেলা প্রাকৃতির কাজে যাওয়ার সময় হঠাৎই কিরণ দীঘার এর মৃতদেহ নদীতে ভেসে যেতে দেখেন এলাকার এক বৃদ্ধ৷ পরবর্তী সময় নিজেদের উদ্যোগে এলাকাবাসী মনু নদীর জল থেকে কিরণের দেহ তুলে আনে৷ খবর দেওয়া হয় কৈলাসহর দমকল বিভাগে তবে দমকলের দায়িত্বপ্রাপ্তরা ঘটনাস্থলে পৌঁছলেও তারা মৃতদেহ হাসপাতালে নিয়ে যেতে অস্বীকার করে৷ সকাল পাঁচটা থেকে কয়েক দফায় কৈলাসহর থানায় যোগাযোগ করার পরও কোন পুলিশ আধিকারিক ঘটনাস্থলে আসেনি৷

পরবর্তী সময় বেলা দশটা নাগাদ কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং প্রাথমিক তদন্ত করে মৃতের পরিবারকে মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলে যদিও অত্যন্ত দরিদ্র পরিবার পক্ষে নিজের টাকা ব্যয় করে মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল না আলোমনি দীঘারের৷ আলোমনি দিঘা পেশায় শ্রমিক৷ লোকের বাড়িতে ইট ভেঙে বা কাজ করে কোনরকম সংসার চালায়৷ ১০ বছরের পুত্র সন্তানের আকষ্মিক মৃত্যুতে পরিবারটি শোকগ্রস্ত হয়ে পড়ে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top