News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রের মোটর ভেহিকলস আইন তুঘলকি নির্দেশ, মধ্যপ্রদেশে কার্যকর হওয়া নিয়ে সংশয়
Image

কেন্দ্রের মোটর ভেহিকলস আইন তুঘলকি নির্দেশ, মধ্যপ্রদেশে কার্যকর হওয়া নিয়ে সংশয়

ভোপাল, ১২ সেপ্টেম্বর (হি.স.): মোটর ভেহিলকস সংশোধিত আইন মধ্যপ্রদেশের কার্যকর হওয়া নিয়ে সংশয় দেখা দিল| মধ্যপ্রদেশের পরিবহণ মন্ত্রী গোবিন্দ সিং রাজপুতের মতে, কেন্দ্রীয় সরকারের মোটর ভেহিকলস আইন আসলে তুঘলকি নির্দেশ| এ বিষয়ে মুখ্যমন্ত্রী কমল নাথের সঙ্গে বিশদে আলোচনা করবেন তিনি|

শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ওডিশা, কর্ণাটক-মহারাষ্ট্রের মতো রাজ্য এখনই কেন্দ্রের সংশোধিত মোটরযান আইন বলবত্ করছে না| এই পরিস্থিতিতে নতুন ‘মোটর ভেহিকলস অ্যাক্ট’ নিয়ে বেশ খানিকটা অস্বস্তি বাড়ল কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গড়কড়ির| অধিকাংশ রাজ্যের পরিবহণ দফতরের মতে, সংশোধিত মোটরযান আইন ‘খুব কড়া’| তাই এখনই বলবত্ করা হচ্ছে না| এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে মধ্যপ্রদেশের পরিবহণ মন্ত্রী গোবিন্দ সিং রাজপুত জানিয়েছেন, ‘কেন্দ্রীয় সরকারের মোটর ভেহিকলস আইন তুঘলকি নির্দেশ| সাধারণ মানুষের সামর্থ্যের চেয়েও বেশি অধিকাংশ জরিমানা| এ বিষয়ে মুখ্যমন্ত্রী কমল নাথের সঙ্গে বিশদে আলোচনা করবেন তিনি| মুখ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করব এবং সাধারণ মানুষের উপর থেকে বোঝা কমানোর চেষ্টা করব|’

সংশোধিত ‘মোটর ভেহিকলস অ্যাক্ট’ অনুযায়ী : মত্ত অবস্থা গাড়ি চালালে জরিমানা দিতে হবে ১০,০০০ টাকা| লাইসেন্স ছাড়া গাড়ি চালালে জরিমানা দিতে হবে ৫,০০০ টাকা| অতিরিক্ত গতিতে গাড়ি চালালে জরিমানা দিতে হবে ২,০০০ টাকা এবং ওভারলোডিং গাড়ি চালালে জরিমানা বাবদ গুণতে হবে ২০,০০০ টাকা| এছাড়াও গাড়ির রেজিস্ট্রেশন ও লাইসেন্সের ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top