News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে পথের বলি সুকলছাত্র সহ দুই, গুরুতর ভাবে আহত আরো দুজন
Image

পৃথক স্থানে পথের বলি সুকলছাত্র সহ দুই, গুরুতর ভাবে আহত আরো দুজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ যান সন্ত্রাস আবারও এক মায়ের কোল খালি করে দিল৷ প্রচণ্ড গতিতে বলেরো গাড়ি অষ্টম শ্রেণির পড়ুয়া এক নাবালককে পিষে মারল ৷ তাঁর সহপাঠীও গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে৷ ওই ঘটনায় স্থানীয় জনগণ ঘাতক বলেরো গাড়িটি ভাঙচুর করেছেন৷ শুধু তা-ই নয়, দীর্ঘক্ষণ তাঁরা পথ অবরোধ করেও রেখেছিলেন৷ কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হল, প্রতি দুর্ঘটনার মতোই, ওই দুর্ঘটনার পর বলেরো গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ সিপাহিজলা জেলার বিশালগড় থানাধীন বাইদ্যাদীঘি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের সামনে ওই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকা শোকস্তব্ধ হয়ে পড়েছে৷


বৃহস্পতিবার বিরতি চলাকালীন ধবজনগরের বাসিন্দা বাবুল মিয়াঁর ছেলে বাপন মিয়াঁ (১৪) এবং মহম্মদ হুমায়ুন মিয়াঁর ছেলে উজ্জ্বল মিয়াঁ (১৪) দুই বন্ধু মিলে বিদ্যালয়ের বাইরে টিফিন খেতে গিয়েছিল৷ তারা দু’জনই বাইদ্যাদীঘি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ৷ সকাল পৌনে এগারটা নাগাদ বিদ্যালয়ে ফেরার পথে বিশালগড়-গোলাঘাটি মূল সড়কে বিদ্যালয়ের গেটের সামনে টিআর ০৭ ১৬৫৬ নম্বরের একটি বলেরো গাড়ি তাদের ধাক্কা মারে৷ ধাক্কায় তারা দুজনেই ছিটকে পড়ে এবং তাদের মাথায় প্রচণ্ড আঘাত লাগে ৷ বাপন মিয়াঁর ঘটনাস্থলেই মৃত্যু হয়৷


খবর পেয়ে বিশালগড় থেকে দমকল কর্মীরা ছুটে গিয়ে দু’জনকে উদ্ধার করে বিশাল মহকুমা হাসপাতালে নিয়ে যান৷ সেখানে চিকিৎসকরা বাপন মিয়াঁকে মৃত বলে ঘোষণা করেন৷ এদিকে, উজ্জ্বল মিয়াঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করেছেন চিকিৎসকরা৷
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, বিশালগড় থেকে গোলাঘাটির দিকে প্রচণ্ড গতিতে যাচ্ছিল ঘাতক বলেরোটি৷ ফলে, চালক গাড়ি নিয়ন্ত্রণে রাখতে পারেননি এবং দুর্ঘটনার কবলে পড়ে৷ স্থানীয় জনগণের দাবি, চালকের ভুলের মাশুল এক নাবালককে প্রাণ দিতে হল৷ ওই ঘটনায় স্থানীয় জনগণ গাড়িটি ভাঙচুর করেছেন৷ শুধু তা-ই নয়, প্রতিবাদে বিশালগড়-গোলাঘাটি সড়ক অবরোধও করেন তাঁরা৷ জনৈক অবরোধকারী জানিয়েছেন, দুর্ঘটনার পর চালক গাড়ি ফেলে রেখে পালিয়েছে৷ তাঁর বক্তব্য, গতি নিয়ন্ত্রণে আজ পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না৷ এমন-কি, প্রতিটি দুর্ঘটনার পর চালকরা পালিয়ে গিয়ে নিজেদের বাঁচিয়ে নেয়৷ কিন্তু তার ভুলের মাশুল বহু পরিবারকে দিতে হয়, সে-বিষয়ে কেউই চিন্তিত নন৷ তাঁর সাফ কথা, ওই দুর্ঘটনার জন্য বলেরো গাড়ির চালককে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে৷


এদিকে, অবরোধের কারণে বাইদ্যাদীঘি দ্বাদশ শ্রেণি বিদ্যালয় এলাকায় বিশালগড়-গোলাঘাটি সড়কের উভয় দিকে যাতায়াত স্তব্ধ হয়ে পড়ে৷ খবর পেয়ে বিশাল থানার ওসি প্রণব দেবনাথ, এসডিপিও উত্তম বণিক এবং ডিসিএম অবরোধস্থলে ছুটে যান৷ তাঁরা অবরোধকারীদের আশ্বাস দেন, ঘাতক গাড়ির চালককে অবশ্যই গ্রেফতার করা হবে এবং তাঁর চরম শাস্তির ব্যবস্থা করবে পুলিশ৷ এই প্রতিশ্রুতির ভিত্তিতে দুপুর একটা নাগাদ অবরোধ প্রত্যাহার করে নেন স্থানীয় জনগণ৷


এদিকে, ময়না তদন্তের পর বাপনের মৃতদেহ তাঁর পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ৷ তাঁর মৃতদেহ ধবজনগরে নিজ বাড়িতে পৌঁছতেই বাপনের বাবা-মা-সহ পরিবারের অন্য সদস্যরা কান্নায় ভেঙে পড়েন৷ প্রতিবেশীরাও এই হৃদয়বিদারক ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন৷


এদিকে, সাত সকালে বাইক দূর্ঘটনায় মৃত্যু হলো এক বৃদ্ধার৷ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় সাব্রুম মহকুমার মনুবাজার থানার অন্তর্গত মনুবাজার পুরাতন থানার সামনে জাতীয় সড়কের উপরে বাইক এক বৃদ্ধকে ধাক্কা দেয়৷ সাথে সাথে দুই জনকেই মনুবাজার হাসপাতালে নিয়ে গেলে আগরতলা হাপানিয়া হাসপাতালে রেফার করে৷ গোপাল চন্দ্র পাল(৭৫) আগরতলা মারা যান এবং বাইক চালক সাগর দেবনাথ মারাত্মক আহত৷

ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সকালে প্রাত ভ্রমণে বাহির হল মনুবাজার সুকান্তপল্লীর গোপাল চন্দ্র পাল(৭৫)৷ মনুবাজার দিক থেকে গুয়াচাঁদ যাচ্ছিলেন মনুবাজার সঞ্জয়পল্লীর যুবক সাগর দেবনাথ(১৬)৷ টিআর০৮বি-৮৬৯৭ নম্বরের পালসার বাইক দিয়ে সজোরে ধাক্কা মারে বৃদ্ধকে৷ দুইজনই মারাত্ম আহত হয়৷ মনুবাজার অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা মনুবাজার হাসপাতালে নিয়ে যায়৷ মনুবাজার হাসপাতাল থেকে সাথে সাথে আগরতলা রেফার করা হয়৷ আগরতলা হাপাঁনিয়া হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক৷ বাইক চালকও মারাত্মক আহত হয়ে হাপানিয়া হাসপাতালে চিকিৎসাধীন ৷ এলাকায় শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top