News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির উপর নিষেধাজ্ঞা নয় : গড়করি
Image

পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির উপর নিষেধাজ্ঞা নয় : গড়করি

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স.) : পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির উপর নিষেধাজ্ঞা জারি করার কোনও ইচ্ছা কেন্দ্রের নেই। বৃহস্পতিবার এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আশ্বস্ত করে এমনই জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতিন গড়করি।

এদিন রাজধানী দিল্লির সোসাইটি অফ ইণ্ডিয়ান অটোমোবাইল মেনুফেকচার আয়োজিত বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে নীতিন গড়করি জানিয়েছেন পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির উপর নিষেধাজ্ঞা জারি করার সুপারিশ মন্ত্রকের কাছে এসেছিল। কিন্তু পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির উপর নিষেধাজ্ঞা জারি করার কোনও ইচ্ছা প্রশাসনের নেই। কেন্দ্র এমন কোনও কাজ করবে না। নীতিন গড়করির এই ঘোষণার ফলে বড় স্বস্তি পেল দেশের অটোমবিল সেক্টর।  

এদিন নীতিন গড়করি জানিয়েছেন যে বায়ু দূষণ একটি বড় সমস্যা হয়ে উঠেছে। লোকেরা পরামর্শ দিয়েছে যে পেট্রোল-ডিজেল যান চলাচল বন্ধ করা উচিত তবে সরকারের তেমন কোন উদ্দেশ্য নেই। কিন্তু গাড়ি নির্মাতাদের কাছে বায়ু দূষণ কমানোর প্রযুক্তি বিকাশের জন্য আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

নীতিন গড়করি আরও বলেন, দিল্লির মাত্রাতিরিক্ত দূষণের ফলে সাধারণ মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে। গোটা বিশ্বও এর সমালোচনা করছে। দিল্লির দূষণ রোধে পঞ্চাশ হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। ২৯ শতাংশ পর্যন্ত দিল্লির দূষণ রোধ করা হয়েছে। বৈদ্যুতিক যানবাহনের উপর জিএসটির হার কমানো হয়েছে বলে আশ্বস্ত করেছেন তিনি।

গাড়ি শিল্পে ভারতকে এক নম্বরে নিয়ে যাওয়ার আহ্বান করে নীতিন গড়করি জানিয়েছেন, গাড়ি উৎপাদনের ক্ষেত্রে বিশ্বের এক নম্বর স্থান দখল করতে সক্ষম ভারত। সেই কারণে গাড়ির মানের উপর গুরুত্ব দেওয়া উচিত।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top