News Flash

  • Home
  • Uncategorized
  • হৃদরোগে অ্যাডহক শিক্ষকের মৃত্যু সরকারকে দায়ী করল ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষক সংগঠন
Image

হৃদরোগে অ্যাডহক শিক্ষকের মৃত্যু সরকারকে দায়ী করল ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষক সংগঠন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট৷৷ চাকরি হারানোর দুশ্চিন্তায় আরও একজন অ্যাডহক শিক্ষকের মৃত্যু হয়েছে৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের শিক্ষক সুরজিৎ দেববর্মার মৃত্যু হয়েছে৷ তাঁর মৃত্যুর জন্য ত্রিপুরা সরকারকে দায়ী করেছেন চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষকরা৷ বুধবার সন্ধ্যায় আগরতলায় চাকরিচ্যুত শিক্ষকদের সংগঠন মোমবাতি মিছিলের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে তাঁদের চাকরি সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন৷


ত্রিপুরা হাইকোর্টের রায়ে ১০৩২৩ জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে৷ সুপ্রিম কোর্টও ওই রায় বহাল রেখেছে৷ তবে, ত্রিপুরা সরকারের আবেদনে তাঁদের অ্যাডহক ভিত্তিতে আগামী বছরের (২০২০) ৩১ মার্চ পর্যন্ত নিযুক্তিতে অনুমতি দিয়েছে৷ ফলে, ক্রমশ চাকরিচ্যুত শিক্ষকদের চাকরির মেয়াদ সমাপ্ত হওয়ার সময় এগিয়ে আসছে৷ তাতে, তাঁদের দুশ্চিন্তা ক্রমেই বেড়ে চলেছে৷ কারণ, চাকরি হারানোর পর পরিবার প্রতিপালন কীভাবে করবেন সেই চিন্তাই তাঁদের কুঁড়ে কুঁড়ে খাচ্ছে৷


বুধবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে এক অ্যাডহক শিক্ষকের মৃত্যু হয়েছে৷ চাকরি হারানোর দুশ্চিন্তা থেকেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের৷ জানা গেছে, মঙ্গলবার রাতে খাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলেন মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের অ্যাডহক শিক্ষক সুরজিৎ দেববর্মা৷ আজ সকালে তাঁকে ডাকাডাকি করেও ঘুম থেকে না ওঠায় তাঁর পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন৷ সঙ্গে সঙ্গে তাঁকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু, চিকিৎসকরা তাঁকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে স্থানান্তর করেন৷ তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে বলে পুলিশ ডেকে তাঁর মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেন চিকিৎসকরা৷


মৃতের স্ত্রী জানিয়েছেন, ময়না তদন্তের পর তাঁর স্বামীর দেহ তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে৷ তাঁর মৃত্যুর খবর পেয়ে বিভিন্ন প্রান্ত থেকে অ্যাডহক শিক্ষকরা ছুটে আসেন৷ জনৈক অ্যাডহক শিক্ষিকা জবা ভট্টাচার্য জানিয়েছেন, ত্রিপুরা হাইকোর্টের রায় ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ৩৮ জন শিক্ষককে আমরা হারিয়েছি৷ আরও কতজনের এভাবে মৃত্যু হবে তা মনে হলেই শিউরে উঠি, বলেন তিনি৷


এদিকে, সহকর্মীর আকস্মিক মৃত্যুতে আজ সন্ধ্যায় ১০৩২৩ শিক্ষকদের সংগঠন আগরতলায় মোমবাতি মিছিল করেছে৷ সংগঠনের সভাপতি বিমল সাহা অ্যাডহক শিক্ষক সুরজিৎ দেববর্মার মৃত্যুর জন্য ত্রিপুরা সরকারকে দায়ী করেছেন৷ তিনি বলেন, তাঁদের চাকরি বাঁচানোর প্রশ্ণে রাজ্য সরকার কোনও উদ্যোগ নিচ্ছে না৷ অথচ সরকারের ভুলেই তাঁরা আজ চাকরিচ্যুত হয়েছেন৷ তাঁর দাবি, চাকরিচ্যুত শিক্ষকদের চাকরি সুনিশ্চিত করতেই হবে৷ নয়তো, ত্রিপুরায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top