News Flash

  • Home
  • Uncategorized
  • পোশাক বিতর্কে উত্তাল কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়
Image

পোশাক বিতর্কে উত্তাল কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট৷৷ পোশাক বিতর্কে উত্তাল রামকৃষ্ণ মহাবিদ্যালয় কলেজের ক্যাম্পাস চত্বর৷ কলেজের নির্দিষ্ট পোশাক না পরে ধর্মীয় পোশাক পরে আসায় বাধা দেয় কলেজ কর্তৃপক্ষ৷ সেই বাধা মানতে নারাজ সংখ্যালঘু ছাত্রছাত্রীরা৷ তাদের বক্তব্য ঐতিহ্য হচ্ছে পাঞ্জাবি পরা৷ তাই তারা এই পোশাক পরেই কলেজে ক্লাস করবে৷ এই নিয়ে আজ কলেজ শুরুর প্রথম থেকেই উত্তপ্ত হয়ে ওঠে রামকৃষ্ণ মহাবিদ্যালয়৷


সংখ্যালঘু ছাত্র ছাত্রীরা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ঘেরাও ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে৷ ঘটনাস্থলে ছুটে আসে কৈলাসহর থানার পুলিশ৷ দীর্ঘ তিন ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বিষয়টি উধর্বতন কর্তৃপক্ষের নজরে আনার প্রতিশ্রুতি দিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ৷ এ ব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোমা দেবের মতামত জানতে চাইলে তিনি বলেন যে প্রতিটি বিদ্যালয় ও কলেজের নির্দিষ্ট পোশাক করা আছে৷ সেই নিয়ম অনুযায়ী পোশাক পরে বিদ্যালয় ও কলেজে ক্লাস করতে হয়৷ রামকৃষ্ণ মহাবিদ্যালয় এর পাশাপাশি রাজ্যের অন্যান্য কলেজগুলিতে সকল ধর্মের বর্ণের ছাত্রছাত্রীরা পড়াশোনা করে৷ প্রত্যেকেই নিজেদের ধর্মীয় পোশাক পরে যদি নিজেদের পছন্দ মতো পোশাক পরে কলেজে আসে তাহলে কলেজের ড্রেস অফ কন্ডাক্ট ভঙ্গ হবে৷ তাই যদি একটি বিশেষ শ্রেণির ছাত্র-ছাত্রীদের পোশাকের ক্ষেত্রে কোন আইন শিথিল করা হয় সেটা উর্দ্ধতন কর্তৃপক্ষ করতে পারবে৷


কলেজ কর্তৃপক্ষের এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই৷ তবে এই সংখ্যালঘু ছাত্র ছাত্রীরা কোনো ধরনের আইন মানতে রাজি নয়৷ তাদের দাবি তারা তাদের এই ঐতিহ্য পাঞ্জাবি ও কি পরে কলেজে ক্লাস করবে৷ তাদের দাবি না মানা হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে৷ তবে শিক্ষাঙ্গনে এ ধরনের পোশাক বিতর্ক ধর্মের নামে সুরসুরি দিয়ে শিক্ষাঙ্গনের সুষ্ঠু ও সুষ্ঠু পরিবেশ পরিস্থিতি বিনষ্ট করতে চাইছে কিছু স্বার্থান্বেষী লোক৷ এমনটাই অভিমত শিক্ষানুরাগীদের৷


রামকৃষ্ণ মহাবিদ্যালয় রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম মহাবিদ্যালয়৷ যুগ যুগ ধরে এখানে বিভিন্ন ধর্মের ও সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা পড়াশোা করে আসছে৷ কিছুদিন পূর্বে শহরের প্রাচীনতম রাধাকিশোর ইন্সটিটিউশনে এই পোশাক বিতর্কে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল৷ সেখানেও কতিপয় ছাত্র ধর্মীয় পোশাক পড়ে বিদ্যালয়ে ক্লাস করতে আসে৷ সুকল কর্তৃপক্ষ সেই বাধা অমান্য করে ধর্মীয় পোষাক পরেই ক্লাস করে৷ পরবর্তী সময় এস এম সির মিটিং এর সিদ্ধান্তের পরও তারা নিজেদের মতামতে অনড় থাকে৷ এভাবে শিক্ষাঙ্গনে ধর্মীয় হস্তক্ষেপের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বাভাবিক পঠন-পাঠন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top